admin

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে মতবিনিময় সভায় কয়েস লোদীসহ ৭ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে মতবিনিময় সভায় কয়েস লোদীসহ ৭ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

দেশের সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে নবনিযুক্ত বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের নবগঠিত ও বর্তমান বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা অংশ নেন। এর মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. শফিকুল আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: শামসুজ্জামান সামু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উতবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।

মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের বলেন, “উন্নয়ন কর্তৃপক্ষগুলোকে জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে, যাতে প্রতিটি অঞ্চলে সুষম ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যায়।”

সভায় দেশের পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশসম্মত নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়নের বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করে মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত ও পুনর্গঠিত উন্নয়ন কর্তৃপক্ষসমূহের কার্যকর উদ্যোগ দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরিশেষে, “পরিকল্পিত নগর, সমৃদ্ধ বাংলাদেশ” এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভা সমাপ্ত করা হয়।

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে শ্রমিকদের ওপর হামলা, আলিম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে শ্রমিকদের ওপর হামলা, আলিম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, ব্যাপক চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিত

বিয়ানীবাজারে মইনুলের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আতঙ্ক

বিয়ানীবাজারে মইনুলের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আতঙ্ক

টাকা দিয়ে প্রশাসন ‘ম্যানেজ’ ৩ ফুট হেলে পড়েছে ভবন ভেতরে চলছে অনৈতিক কাজ স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম এলাকায় নিয়মবহির্ভূতভাবে

আগামীকাল সিলেট হয়ে মৌলভীবাজারে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল সিলেট হয়ে মৌলভীবাজারে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার: আগামীকাল বুধবার সিলেট বিভাগে সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব। ক্লাব সদস্য আগ্রহী সাংবাদিকদের প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত কিংবা ইলেকট্রনিক

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে মতবিনিময় সভায় কয়েস লোদীসহ ৭ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে মতবিনিময় সভায় কয়েস লোদীসহ ৭ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

দেশের সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে নবনিযুক্ত বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের

ধলাই নদীর ভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

ধলাই নদীর ভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল সোমবার ভাঙনকবলিত এলাকা

আজও সিলেটবাসীর স্মৃতিতে অমলিন বদর উদ্দিন আহমদ কামরান

আজও সিলেটবাসীর স্মৃতিতে অমলিন বদর উদ্দিন আহমদ কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটের রাজনীতির অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ষষ্ঠ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার