admin
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম এলাকায় নিয়মবহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ এবং ভবনের ভেতর নানা অনৈতিক কর্মকা- পরিচালনার অভিযোগ উঠেছে এক লন্ডন প্রবাসীর বিরুদ্ধে। অভিযুক্ত মইনুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দ গ্রামের আদি বাসিন্দা হলেও বিয়ানীবাজারের দাসগ্রামের ৬নং ওয়ার্ডের ৪৪৯নং হোল্ডিংয়ে ‘নেহার মনজিল’ নামে একটি বহুতল ভবন নির্মাণ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে চান্দ গ্রাম ও দাসগ্রামসহ পুরো বিয়ানীবাজারের সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী মইনুল ইসলাম পৌরসভার বিধিমালা সম্পূর্ণ লঙ্ঘন করে ভবনটি নির্মাণ করেন। সম্প্রতি নবনির্মিত ভবনটি পূর্ব দিকে প্রায় ৩ ফুট হেলে (কাত হয়ে) পড়লে স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের মনে চরম আতঙ্ক দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, ভবনটি হেলে পড়ার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক পৌর মেয়র আবদুস শুক্কুরকে মোটা অংকের টাকার বিনিময়ে ‘ম্যানেজ’ করেন মইনুল। প্রবাসী প্রভাব ও অর্থের জোরে পুরো বিষয়টি ধামাচাপা দিয়ে ঝুঁকিপূর্ণ এই ভবনের নির্মাণকাজ এখনো চালিয়ে যাওয়া হচ্ছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে প্রতিবেশীদের।
ভবন নির্মাণে অনিয়ম ছাড়াও উক্ত প্রবাসীর ব্যক্তিগত জীবন ও চারিত্রিক স্খলন নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও ক্ষোভ তৈরি হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মইনুল এ পর্যন্ত পাঁচটি বিয়ে করেছেন। তার নানা অনৈতিক কর্মকা- সহ্য করতে না পেরে এক স্ত্রী স্ট্রোক করে মারা যান বলেও অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, ওই ভবনে নিয়মিত কলেজপড়ুয়া তরুণীসহ বিভিন্ন মেয়েদের আনাগোনা থাকে এবং সেখানে সমাজবিরোধী ও অনৈতিক কার্যকলাপ পরিচালিত হয়। বাড়ির এই কলুষিত পরিবেশ এবং মালিকের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অনেক ভাড়াটিয়া পরিবার-পরিজন নিয়ে বাসা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিয়ানীবাজারের মতো একটি ঐতিহ্যবাহী ও সম্মানিত অঞ্চলের মান-সম্মান এভাবে কোনো বহিরাগত বা প্রবাসীর অনৈতিক কর্মকা-ের জন্য ধূলিসাৎ হতে দেওয়া যায় না।”
এলাকার সামাজিক পরিবেশ রক্ষা, তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধ এবং মা-বোনদের সম্মান রক্ষার্থে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্তরে জোর দাবি উঠছে। এলাকাবাসী দলমত নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে, এই অনৈতিক কর্মকা- অনতিবিলম্বে বন্ধ করতে এবং ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে প্রশাসন ও বর্তমান পৌর মেয়রের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার: সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, ব্যাপক চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিত
টাকা দিয়ে প্রশাসন ‘ম্যানেজ’ ৩ ফুট হেলে পড়েছে ভবন ভেতরে চলছে অনৈতিক কাজ স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম এলাকায় নিয়মবহির্ভূতভাবে
স্টাফ রিপোর্টার: আগামীকাল বুধবার সিলেট বিভাগে সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর
সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব। ক্লাব সদস্য আগ্রহী সাংবাদিকদের প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত কিংবা ইলেকট্রনিক
দেশের সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে নবনিযুক্ত বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল সোমবার ভাঙনকবলিত এলাকা
স্টাফ রিপোর্টার: সিলেটের রাজনীতির অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ষষ্ঠ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার