admin

প্রকাশিত: 6:18 AM, June 17, 2026

দুই দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন বিমান ও পর্যটনমন্ত্রী

দুই দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন বিমান ও পর্যটনমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। সফরে তারা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং একটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

মন্ত্রীর একান্ত সচিব মো. শফিকুর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সফরসূচি অনুযায়ী, আগামী শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার গুলশানে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরে সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন তারা।

সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিরতি নেবেন। বিকেল ৩টায় মৌলভীবাজারে আয়োজিত ‘হাওর ফেস্টিভ্যাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরে উৎসবের বিভিন্ন স্টল ও সাংস্কৃতিক আয়োজন পরিদর্শন করবেন। রাতে দুসাই রিসোর্ট বা গ্র্যান্ড সুলতান রিসোর্টে অবস্থান করবেন।

পরদিন ২০ জুন শনিবার সকাল সাড়ে ৮টায় সিলেট পর্যটন মোটেলের উদ্দেশে রওনা হয়ে মোটেলটি পরিদর্শন করবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০২ ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। দুপুর ২টায় ঢাকায় পৌঁছানোর মধ্য দিয়ে সফর শেষ হবে।

সফরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁদের একান্ত সচিব, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন। সফরের সার্বিক ব্যবস্থাপনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করবে।

সর্বশেষ সংবাদ

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, প্রবাসীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

আব্দুর রহমান: দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ, স্বর্ণালংকার, বিদেশি

সিলেটে ইউপি নির্বাচনের আগাম হাওয়া

সিলেটে ইউপি নির্বাচনের আগাম হাওয়া

দলীয় প্রতীকহীন ভোটে নতুন সমীকরণ, মাঠে প্রার্থীরা দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া  প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত