admin

প্রকাশিত: ৬:৩০ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬

সিলেট থেকে মৌলভীবাজার যাচ্ছে প্রধানমন্ত্রী

সিলেট থেকে মৌলভীবাজার যাচ্ছে প্রধানমন্ত্রী

 

উৎসবের আমেজ সিলেটে

  • বিমানবন্দর ও মহাসড়কের ৪ পয়েন্টে অভ্যর্থনা জানাবে বিএনপি, কঠোর নিরাপত্তা

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে পুরোপুরি প্রস্তুত সিলেট। আজ বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি সিলেট হয়ে যাতায়াত করবেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ ছয় মাস ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কটি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গত তিন দিন ধরে রাতের আঁধারে তড়িঘড়ি করে মেরামত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আজ সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। সফর শেষে এদিন সন্ধ্যা পৌনে ৬টায় তিনি মৌলভীবাজার থেকে পুনরায় ওসমানী বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং রাত সাড়ে ৮টায় আকাশপথে ঢাকায় ফিরবেন।

দলীয় সূত্র জানিয়েছে, সিলেট হয়ে আসা-যাওয়ার পথে স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের কোনো আনুষ্ঠানিক বৈঠক থাকছে না। তবে সিলেট বিভাগের শীর্ষ নেতারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন। এছাড়া রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে অভ্যর্থনা জানাবেন।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “প্রধানমন্ত্রীকে আমরা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাব। সেখানে সিলেটের মন্ত্রী-এমপিরা ছাড়াও শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। রাস্তার পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।” সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “প্রধানমন্ত্রীর আগমনে সিলেটে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেবল নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও তাঁকে স্বাগত জানাতে অধীর আগ্রহে রয়েছেন।”
প্রধানমন্ত্রীর সফর সফল করতে সিলেট মহানগর বিএনপি দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এক প্রস্তুতি সভা করেছে। মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় সিলেট নগরীর ৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পয়েন্টে দুজন সহ-সভাপতি ও দুজন যুগ্ম সাধারণ সম্পাদক মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন।

পয়েন্টগুলো হলো— চৌকিদেখী পয়েন্ট (৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড), আম্বরখানা পয়েন্ট (১, ২, ৩, ৮, ৯, ১০, ১১, ১২, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড), কুমারপাড়া থেকে নাইরপুল পয়েন্ট (১৩ থেকে ২০ এবং ৩২ থেকে ৩৫ নং ওয়ার্ড) এবং উপ-শহর রোজভিউ’র সামনে থেকে হুমায়ুন রশিদ চত্বর পয়েন্ট (২১ থেকে ২৭ এবং ৩১, ৪০, ৪১, ৪২ নং ওয়ার্ড)। এসব পয়েন্টে বিএনপি ও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মনজুরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এসএমপি এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে পুরো নিরাপত্তাব্যবস্থা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর পরিকল্পনা মোতাবেক ও তদারকিতে পরিচালিত হবে।


সর্বশেষ সংবাদ

সিসিকের বর্জ্য অপসারণে ৪২টি ওয়ার্ডের মধ্যে ১৯নং ওয়ার্ড প্রথম

সিসিকের বর্জ্য অপসারণে ৪২টি ওয়ার্ডের মধ্যে ১৯নং ওয়ার্ড প্রথম

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৯নং ওয়ার্ড।

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী

হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে

হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে

ডিম নিক্ষেপ: লন্ডনে উত্তেজনা, আটক ৩ মো.জুনেদ আহমদ,ফ্রান্স: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য

সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া এতিমখানার দোয়া মাহফিল

সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া এতিমখানার দোয়া মাহফিল

ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক

প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার

স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময় সভায় কাইয়ুম চৌধুরী

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময় সভায় কাইয়ুম চৌধুরী

দক্ষতাভিত্তিক শিক্ষায় অধিক জোর দিতে হবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে।