admin

প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬

সরকার শিক্ষাকে মানবসম্পদ তৈরীর হাতিয়ার হিসেবে রূপান্তর করছে : ইমদাদ চৌধুরী

সরকার শিক্ষাকে মানবসম্পদ তৈরীর হাতিয়ার হিসেবে রূপান্তর করছে : ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে সরকার বর্তমান শিক্ষাব্যবস্থাকে বৈপ্লবিক উপায়ে সাজানোর জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সরকার শিক্ষাকে নিছক একটি খাত হিসেবে দেখছে না, বরং একে রূপান্তর করছে দেশের সবচেয়ে বড় মানবসম্পদ তৈরির হাতিয়ার হিসেবে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ১,৩৬,৬০৬ কোটি টাকার রেকর্ড বরাদ্দ তারই এক উজ্জ্বল প্রমাণ। এই বিপুল বরাদ্দ বৃদ্ধি স্পষ্ট করে দেয় যে, সরকার একটি দক্ষ, আধুনিক ও স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

গত সোমবার সিলেট মহানগরীর নবাব রোডস্থ পিডিবি উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও এই বিদ্যালয় অত্যন্ত চমৎকারভাবে পরিচালনা করা হচ্ছে। এখানকার শিক্ষকরা শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করে আগলে রেখে মানুষ করছেন। তিনি পিডিবি উচ্চ বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে মাননীয় মন্ত্রী ও এমপি খন্দকার আব্দুল মুত্তাকিদের সাথে কথা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং বিক্রয় ও বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য এবং বিক্রয় ও বিতরণ অঞ্চল সিলেটের উপ-পরিচালক (হিসাব) মোহাম্মদ নুরুল ইসলাম, অভিভাবক সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম ও মো. জালাল উদ্দিন শামিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমদ, সহকারী প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইউছুপ মিয়া মিলন, সিনিয়র শিক্ষক শামীম আরা ইয়াসমিন, শিক্ষক বদরুল ইসলাম, আলতাফ হোসেন, আরতি মালাকার, আবু তাহের, নাহিদা জাহান ও আল আমিন, ১০ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সাব্বির আহমদ, বিএনপি নেতা শামীম আহমদ লোকমান, জুবের আমেরী, জয়নুল হক, অভিভাবক ও এলামোনাই এসোসিয়েশনের সদস্য সাজন, মুহিত খান, শফিকুর, সানি, সুমন, মুছলেহ, রানাসহ আরো অনেকে।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী

হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে

হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে

ডিম নিক্ষেপ: লন্ডনে উত্তেজনা, আটক ৩ মো.জুনেদ আহমদ,ফ্রান্স: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য

সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া এতিমখানার দোয়া মাহফিল

সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া এতিমখানার দোয়া মাহফিল

ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক

প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার

স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময় সভায় কাইয়ুম চৌধুরী

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময় সভায় কাইয়ুম চৌধুরী

দক্ষতাভিত্তিক শিক্ষায় অধিক জোর দিতে হবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় সিসিক প্রশাসক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে

প্রশিক্ষণ কর্মশালায় সিসিক প্রশাসক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। গর্ভবতী নারী,