admin
প্রকাশিত: ৬:৫৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬
ইকবাল বাহার, কানাইঘাট:
জাতীয় সংসদে চলমান ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য একাধিক উন্নয়ন দাবি উত্থাপন করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাজেট আলোচনায় অংশ নেন মুফতি মোহাম্মদ আবুল হাসান। প্রায় সাত মিনিটের বক্তব্যে তিনি প্রস্তাবিত বাজেটের কিছু দিককে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে একগুচ্ছ দাবি তুলে ধরেন।
বক্তৃতার শুরুতেই তিনি প্রস্তাবিত বাজেটে কওমি মাদ্রাসার জন্য আলাদা বরাদ্দ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বড় একটি জনগোষ্ঠী কওমি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলেও বাজেটে এ খাত উপেক্ষিত হয়েছে। এ বিষয়ে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালুরও আহ্বান জানান তিনি।
নিজ নির্বাচনী এলাকার অবকাঠামো সমস্যার কথা তুলে ধরে তিনি সিলেট-৫ আসনের বিভিন্ন সড়কের দ্রুত সংস্কার ও উন্নয়ন প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়নের ওপর জোর দেন। কানাইঘাট উপজেলার ১ নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দীর্ঘদিনের যোগাযোগ সংকটের কথা উল্লেখ করে তিনি সুরমা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানান। তাঁর মতে, এই সেতু নির্মিত হলে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে তিনি সিলেট-৫ আসনে দুটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেন। এর মধ্যে একটি কানাইঘাটের গাছবাড়ী এলাকায় এবং অন্যটি জকিগঞ্জের শাহবাগ এলাকায় স্থাপনের দাবি জানান। বক্তৃতার শেষাংশে তিনি সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, প্রতিবছর নদী ভাঙনে হাজারো মানুষ ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে, তাই স্থায়ী সমাধান এখন জরুরি।
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের জন্য
স্টাফ রিপোর্টার: জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
পরিবেশ বিপর্যয় ও পাহাড় ধসের আশঙ্কায় এলাকাবাসী, প্রধান অভিযুক্ত হাফিজ মেম্বার স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার ৬ নং টুকের
সুনামগঞ্জের ছাতক থানা এলাকার জাউয়া বাজার ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত
সব ধর্মের মানুষ মিলেমিশে নিজেদের দেশকে গড়বো ক্নিয়মিত যোগচর্চা শারীরিক-মানসিক সক্ষমতা বৃদ্ধি করে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও
উৎসবমুখর পরিবেশে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ২০২৫-২৬ইং সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগরস্থ
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে