admin
প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬
ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের
কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন ও জাতীয় সংসদের সাবেক সদস্য (এমপি) অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী স্মরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নাজিরেরগাও এলাকায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানা মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল জামেয়া ইসলামিয়া এতিমখানার সাবেক সুপার ও সিলেট আইডিয়াল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান।
শাহজালাল জামিয়া ইসলামিয়া এতিমখানার সুপার মাওলানা আ.স.ম আলাউদ্দিনের সভাপতিত্বে ও সহ-সুপার মাওলানা জুনায়েদ আল হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা আব্দুন নূর। মাহফিলে ইয়াতিমখানার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের এক কিংবদন্তি সিপাহশালার ও আলেমে দ্বীন। তিনি আমৃত্যু কুরআন ও ইসলামী আন্দোলনের খেদমতে নিজেকে উজাড় করে দিয়েছেন। কর্মের মাধ্যমে তিনি সকল মত-পথের আলেম-উলামাদের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। একজন সফল জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকাবাসীর কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে। অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎসহ হয়ে থাকবে।
শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, সৃজনশীল চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী স্কলার্সহোম মেজরটিলা কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে দুই
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণের কল্যাণে করা বাজেটকে ‘গণবিরোধী’ কিংবা ‘চানাচুরের বাজেট’ বলে আখ্যা দেয়, তারা
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৯নং ওয়ার্ড।
দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী
ডিম নিক্ষেপ: লন্ডনে উত্তেজনা, আটক ৩ মো.জুনেদ আহমদ,ফ্রান্স: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য
ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক
মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা
প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে