admin
প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬
সুনামগঞ্জের ছাতক থানা এলাকার জাউয়া বাজার ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৭ জুন (বুধবার) সকাল আনুমানিক ৮টার দিকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর ৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় ছাতক থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন: (১) হামিদুর রহমান (১৫), পিতা হুছন আহমদ ও মাতার নাম মোছাঃ রাশেদা বেগম। তার স্থায়ী ঠিকানা কোম্পানিগঞ্জ থানার শিমুলতলা নোয়াগাঁও গ্রামে। শারীরিক গঠনে সে উজ্জ্বল শ্যামলা বর্ণের এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। (২) মোঃ আলীম উদ্দিন (১৩), পিতা মোঃ রইছ আলী ও মাতা মোছাঃ হনুফা বেগম। তার স্থায়ী ঠিকানা ছাতক থানার নানকার গ্রামে। শারীরিক গঠনে সে শ্যামলা বর্ণের এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি।
পারিবারিক ও জিডি সূত্রে জানা যায়, তারা দুজনেই ছাতক থানাধীন জাউয়া বাজার ইউনিয়নের অন্তর্গত ‘দৌলতপুর শিক্ষা প্রতিষ্ঠান’ (মাদ্রাসা)-এর ছাত্র ছিল। ঘটনার দিন সকালে তারা মাদ্রাসার ভেতরে অজ্ঞাত স্থানে চলে যায় এবং পরবর্তীতে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় যথাক্রমে ১১৫ ও ১১৬ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সন্তানদের হারিয়ে দুই পরিবারেই এখন চলছে চরম আতঙ্ক ও শোকের মাতম।
কোনো সহৃদয় ব্যক্তি যদি তাদের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো: হামিদুর রহমানের পরিবারের যোগাযোগ: ০১৭৩৪৮৬৮৫৬৩ / ০১৩০৪৭২৬৯৭০ ও মোঃ আলীম উদ্দিনের পরিবারের যোগাযোগ: ০১৭১০৭০৮২১৮ / ০১৭৯১২২১৮৯৫৬, ০১৩১০৮৬৭৪০১।
‘তিনি শুধু সিলেটবাসীর নন, সমগ্র দেশবাসীর গর্ব’ : মিফতাহ সিদ্দিকী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে
* ৩ মাসেও পরিশোধ হয়নি বিদ্যুতের বকেয়া ২০ হাজার টাকা * গত ২২ এপ্রিল আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেছেন মঙ্গল
পূজা উদযাপন পরিষদ শাহপরান থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের প্রতিটি
জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন স্টাফ রিপোর্টার: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালামকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিযুক্ত করায় আন্তরিক
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের জন্য
স্টাফ রিপোর্টার: জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব