admin
প্রকাশিত: ৬:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫
স্টাফ রিপোর্টার:
কাঙ্খিত একটি নির্বাচন। যে নির্বাচনের প্রত্যাশা অনেক আগে থেকেই। এরই মধ্যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। ঘোষণা করা হয়েছে তফসিল। দেশ এখন নির্বাচনমুখী।
তফসিলের আগে প্রথম দফা প্রচারণা চালিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। তফসিলের পর দেশ এখন পুরোপুরি নির্বাচনের দিকে। আচরণবিধি নিয়ে সবাই সতর্ক।
এ কারণে তফসিল ঘোষণার পর থেকে সিলেটে সাঁটানো ব্যানার ও ফেস্টুন সরিয়ে নেয়ার কাজ প্রার্থীরাই চালাচ্ছেন। কেউ কেউ কর্মীদের দিচ্ছেন কড়া বার্তাও। নির্বাচনী প্রচারণার জন্য সাঁটানো এসব সরঞ্জাম দ্রুতই সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন তারা।
গত শুক্রবার সিলেট নগরে মাইকিং করেছে সিটি করপোরেশন। নগর ও সদর উপজেলায় মাইকিংকালে প্রার্থীদের নিজ নিজ উদ্যোগে ব্যানার ও ফেস্টুনসহ নির্বাচনী প্রচারণার যাবতীয় সরঞ্জামাদি সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। এ ছাড়া প্রতিটি সংসদীয় আসনে প্রশাসনের তরফ থেকে একইভাবে মাইকিং করা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বিকালে জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশ পাওয়ার পর নগরে মাইকিং করা হয়েছে। সময় বেঁধে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রার্থীরা নিজ উদ্যোগে সাঁটানো ব্যানার ও ফেস্টুন সরিয়ে না নিলে পরবর্তীতে তারা অভিযান চালাবেন। বিধিমতো ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ব্যানার ও ফেস্টুন সরিয়ে নিতে নিজ দলের কর্মী-সমর্থকদের আল্টিমেটাম দিয়েছেন সিলেট-১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার তিনি তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এই নির্দেশনা দেন। এতে তিনি উল্লেখ করেন- নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট-১ সংসদীয় এলাকায় আমার ছবি সংবলিত সকল প্রকার ব্যানার, ফেস্টুন ও পোস্টার দ্রুত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল থানা, ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দকে অনুরোধ করছি। একইসঙ্গে সকলকে নির্বাচনী বিধিমালা যথাযথভাবে পালন করার অনুরোধ জানান তিনি। তবে নির্দেশনা যে পুরোপুরি সফল হচ্ছে সেটি পরিলক্ষিত হচ্ছে না।
গতকাল বিকাল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন সাঁটানো অবস্থায় দেখা গেছে। দলের নেতারা জানিয়েছেন, যারা এসব ব্যানার ও ফেস্টুন সাঁটিয়েছে তারা না সরালে প্রার্থীর পক্ষ থেকে সরানো হবে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয় এ ধরনের কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না বলে জানান তারা।
সিলেট-৪ আসনে বিএনপি’র প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি ব্যানার-ফেস্টুন নিয়ে কঠোর অবস্থানে। মাঠে নেমেই নেতাকর্মীদের জানিয়ে দিয়েছিলেন ব্যানার ফেস্টুন না লাগাতে। তবু অনেকেই আসনের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরে ব্যানার, ফেস্টুন সাঁটিয়েছেন। এগুলো দ্রুত সরিয়ে নিতে তিনি নির্দেশ দিয়েছেন। যেসব স্থানে ব্যানার ও ফেস্টুন তার চোখে পড়ছে সেগুলো তিনি তাৎক্ষণিক সরানোর নির্দেশ দেন। মেয়র থাকাকালেও মেয়র আরিফ ব্যানার ও ফেস্টুনের বিরুদ্ধে ছিলেন। এতে এলাকার সৌন্দর্য বিনষ্ট হয় বলে দাবি তার। এ ছাড়া অনেক বিতর্কিত ব্যক্তিরা নিজেদের ফায়দা হাসিলের জন্য এসব ব্যানার ও ফেস্টুন লাগিয়ে থাকে।
এতে প্রার্থীর লাভের চেয়ে ক্ষতি বেশি হয় বলে জানিয়েছেন বিএনপি’র নেতারা। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এবার সিলেট-৬ আসনের এমপি। গত শুক্রবার জুমার পর থেকে তিনি নিজ উদ্যোগে ব্যানার ও ফেস্টুন সরিয়ে নেয়ার কাজ শুরু করেছেন।
এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন, নির্বাচন আচরণবিধি পালন করা সকলের দায়িত্ব। সুতরাং নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণের আগেই এসব ব্যানার ও ফেস্টুন সরিয়ে নেয়া উচিত। এজন্য সকল নেতাকর্মীকে নিজ উদ্যোগে ব্যানার ফেস্টুন সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান।
সিলেট-২ আসনের বিএনপি’র প্রার্থী তাহসিনা রুশদীর লুনার তরফ থেকে একই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপি নেতা ময়নুল হক। সিলেটের ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছে। এবারের নির্বাচনকে সামনে রেখে সবার আগে প্রচারণা শুরু করেছিল জামায়াতে ইসলামী। সিলেট নগরসহ গোটা জেলায়ই দলের প্রার্থীদের ব্যানার ও ফেস্টুন সাঁটানো রয়েছে। ইতিমধ্যে প্রার্থীদের পক্ষ থেকে ব্যানার ও ফেস্টুন সরিয়ে নেয়ার কাজ শুরু করা হয়েছে।
সিলেট-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন মানবজমিনকে জানিয়েছেন- সিলেটের ৬টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর সকল প্রার্থীরা নিজ নিজ উদ্যোগে সাঁটানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়ে নিচ্ছেন। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয় এ ধরনের সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে প্রার্থীদের বলে দেয়া হয়েছে বলে জানান তিনি। সিলেট-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মো. দিলওয়ার হোসেন।
শুক্রবার থেকে তার উদ্যোগে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে ব্যানার, ফেস্টুন সরানো শুরু হয়। এ কাজের জন্য তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। জানান- কিছু কিছু স্থানে ব্যানার ও ফেস্টুন সাঁটানো আছে যেটি তিনি নিজেও জানেন না। এজন্য তারা গোটা জেলার নেতাকর্মীদের নিজ উদ্যোগে ব্যানার ও ফেস্টুন সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময়ের মধ্যে এসব ব্যানার ও ফেস্টুন সরানো হবে বলে জানান তিনি।
প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে
২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী
স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড
ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি
প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা
স্টাফ রিপোর্টার: শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, বাংলাদেশকে আরও বিনিয়োগযোগ্য, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতিতে
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মেয়র ও কাউন্সিলররা জনকল্যাণমূলক কোনো কাজ না করে
শিপন আহমদ: আধ্যাত্মিক নগরী ও অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সিলেটে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভিক্ষুকের উপদ্রব। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ