admin

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬

ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ
‘তিনি শুধু সিলেটবাসীর নন, সমগ্র  দেশবাসীর গর্ব’ : মিফতাহ সিদ্দিকী
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল ও অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডস্থ একটি কমিনিউটি সেন্টারে সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরাম ওয়ার্ল্ড ওয়াইড-এর উদ্যোগে এবং ফোরামের উপদেষ্টা আনহার আহমদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডা. জুবাইদা রহমান শুধু জিয়া পরিবারের সদস্যই নন, তিনি বৃহত্তর সিলেটবাসীর গর্ব এবং দেশের চিকিৎসা ক্ষেত্রে এক প্রখ্যাত ব্যক্তিত্ব। তাঁর জন্মদিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ।”
ফোরামের সদস্য সচিব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ফোরামের সদস্য নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিন, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, সিলেট জেলা বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সাবেক ছাত্রনেতা মাসুম আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক দিলওয়ার হোসেন রানা, সদস্য নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক, সাবেক জেলা যুবদল নেতা শামসুল ইসলাম টিটু, মহানগর বিএনপি নেতা উজ্জ্বল রঞ্জন চন্দ্র, কামরুল ইসলাম নেছার, সুমন শিকদার, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুশাহীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ শিপু, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার আহমদ নামর, রাসেল আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম উজ্জ্বল, ছাত্রদল নেতা রেকি আহমদ এবং পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদল নেতা ফয়জুল ইসলাম সিফাতসহ দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে ডা. জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং স্থানীয় গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ

সন্তানের অর্জনে গর্বিত মা-বাবা কে সম্মাননা জানালো এনজেএল ফাউন্ডেশন

সন্তানের অর্জনে গর্বিত মা-বাবা কে সম্মাননা জানালো এনজেএল ফাউন্ডেশন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমান যান্ত্রিক যুগে আমরা অনেকেই মা-বাবার অবদানের কথা ভুলে যাই। কিন্তু এনজেএল

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে ২৭ জুন মানববন্ধন

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে ২৭ জুন মানববন্ধন

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আগামী

ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

‘তিনি শুধু সিলেটবাসীর নন, সমগ্র  দেশবাসীর গর্ব’ : মিফতাহ সিদ্দিকী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে

কথা রাখেননি জেলা  প্রশাসক সারওয়ার আলম

কথা রাখেননি জেলা  প্রশাসক সারওয়ার আলম

* ৩ মাসেও পরিশোধ হয়নি বিদ্যুতের বকেয়া ২০ হাজার টাকা * গত ২২ এপ্রিল আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেছেন মঙ্গল

পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা সম্মেলন সম্পন্ন

পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা সম্মেলন সম্পন্ন

পূজা উদযাপন পরিষদ শাহপরান থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের প্রতিটি

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন স্টাফ রিপোর্টার: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব

ব্যারিস্টার আব্দুস সালাম রেডক্রিসেন্টের চেয়ারম্যান মনোনীত হওয়া আব্দুর রহমান রিপনের শুভেচ্ছা ও অভিনন্দন

ব্যারিস্টার আব্দুস সালাম রেডক্রিসেন্টের চেয়ারম্যান মনোনীত হওয়া আব্দুর রহমান রিপনের শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালামকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিযুক্ত করায় আন্তরিক

সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের জন্য