admin

প্রকাশিত: 6:57 AM, June 22, 2026

পাহাড়ি ঢলে ভেসে গেছে জাফলংয়ের শতাধিক দোকানপাট

পাহাড়ি ঢলে ভেসে গেছে জাফলংয়ের শতাধিক দোকানপাট

স্টাফ রিপোর্টার:

ভারতের মেঘালয়ে ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলং। গত শনিবার দিবাগত রাতে পিয়াইন নদীর পানি মুহূর্তে বৃদ্ধি পেয়ে জাফলং জিরো পয়েন্ট এলাকার কয়েকশ দোকানপাট সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে গেছে। গভীর রাতের এই আকস্মিক পাহাড়ি ঢলে ঘুমন্ত ও অপ্রস্তুত ব্যবসায়ীদের মালামাল নদীর তীব্র স্রোতে ভেসে গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, শনিবার রাতে ভারতের মেঘালয় রাজ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। এর জেরে গভীর রাতে জাফলং জিরো পয়েন্ট সংলগ্ন পিয়াইন নদীতে আকস্মিকভাবে পানির স্তর হু হু করে বাড়তে থাকে। ঢলের তীব্র গতি এতই বেশি ছিল যে ব্যবসায়ীরা মালামাল সরানোর তেমন সুযোগই পাননি। অনেকেই দোকান বন্ধ করে বাড়ি ফিরে গিয়েছিলেন, আবার কেউ কেউ দোকানেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। মুহূর্তের মধ্যে স্রোতের তোড়ে দোকানপাট ভেঙে মালামাল ভেসে যায়। গুটিকয়েক ব্যবসায়ী সামান্য কিছু জিনিসপত্র রক্ষা করতে পারলেও অধিকাংশেরই সবকিছু শেষ হয়ে গেছে।

ব্যবসায়ীরা জানান, পর্যটন মৌসুমকে কেন্দ্র করে অনেকেই ব্যাংক বা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে নতুন মালামাল তুলেছিলেন। কিন্তু এই একটি রাতের দুর্যোগ তাদের উপার্জনের একমাত্র অবলম্বনটুকু কেড়ে নিয়ে সম্পূর্ণ নিঃস্ব করে দিয়েছে।

জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘গভীর রাতে পাহাড়ি ঢলের কারণে আমাদের কয়েক শত ক্ষুদ্র ব্যবসায়ী আজ পথে বসে গেছেন। প্রতি বছরই আমাদের এই জীবন ও জীবিকার ঝুঁকিতে থাকতে হয়। আমরা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তার দাবি জানাচ্ছি।’’

তিনি আরও বলেন, ‘‘ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের জন্য জাফলং পর্যটন কেন্দ্রের সিঁড়ির নিচ থেকে জিরো পয়েন্টের দোকানদারদের জন্য একটি নিরাপদ ও স্থায়ী শেড বা দোকানঘর নির্মাণ করা এখন সময়ের দাবি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা না নিলে এই পর্যটন শিল্প ও ব্যবসায়ীদের রক্ষা করা যাবে না।’’

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, মেঘালয়ে ভারী বৃষ্টির কারণে পিয়াইন নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে জাফলংয়ের জিরো পয়েন্টের দোকানপাট ক্ষতিগ্রস্ত হওয়ার খবর তারা পেয়েছেন। পর্যটনকেন্দ্রের ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি ও পরবর্তী করণীয় বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া  প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং