admin
প্রকাশিত: 3:00 PM, June 23, 2026
স্টাফ রিপোর্ট::
শাহপরাণ (রহ.) মাজারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা ও জুলাই-আগস্টে ছাত্র-জনতার উপর হামলাকারী ৫ টি মামলার পলাতক আসামি বদরুল-কে সাথে নিয়ে মাজার পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। গত শুক্রবার (১৯ জুন) হযরত শাহপরান (রহ.) মাজারে জুমার নামাজ শেষে মাজারের দানের হিসাব ও সার্বিক বিষয়ে পরিদর্শন শুরু করেন জেলা প্রশাসক। তখন তার সাথে একদম অঙ্গাঙ্গিভাবে সামনের সারিতে থেকে বক্তব্যসহ জেলা প্রশাসককে দিক নির্দেশনা দেন খাদিম পাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান সিলেট মহানগর যুবলীগ নেতা বদরুল ইসলাম। বদরুল ইসলাম শাহপরাণ থানার লালখাটঙ্গী গ্রামের ফজল মিয়ার ছেলে।
আওয়ামী যুবলীগ নেতা বদরুল ইসলাম সিলেটের জেলা প্রশাসকের সামনে বিভিন্ন অনলাইন মিডিয়াতেও বক্তব্য দেন। তিনি বলেন, তারা চান মাজার খাদেমদের কাছ থেকে নিয়ে স্থানীয় জনগণের কাছে হস্তান্তরের দাবি জানান। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাথে থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা বদরুলের এই বক্তব্য ও উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। আওয়ামী যুবলীগ লীগ নেতা বদরুলের বক্তব্য ও তার রাজনৈতিক পরিচয় উঠে আসার পর অনেকেই প্রশ্ন তোলেন। একজন জেলা প্রশাসকের সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলীয় নেতাকে বক্তব্য দিতে দেখা গেলেও অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকে দেখা যায়নি।
সিলেট জেলা ও মহানগর বিএনপি’র একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশের মধ্যে সুনামধন্য ও চৌকুস একজন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তার সাথে নিষিদ্ধ সংগঠনের একজন ডেভিল ও ৫ মামলার পলাতক আসামী কিভাবে গিয়ে ডিসিকে দিক নির্দেশনা দেয়। এ বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অত্যন্ত ব্যতিত করেছে।
শাহপরাণ লালখাটঙ্গী ও ধনকান্দি এলাকার একাধিক ব্যক্তি জানান, বদরুল আওয়ামী লীগ করেন। তার এক ভাই ওয়ার্ড বিএনপি সভাপতি। আরেক ভাই জামায়াত নেতা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বদরুলরা মিলে শাহপরাণ (রহ.) মাজারে হামলা চালিয়ে দানবাক্স ভাংচুর করে টাকা নেয় ও মাজারের বিভিন্ন স্থাপনায় ভাংচুর চালায়। এ বিষয়ে মাজার কতৃপক্ষের মামলায় বদরুলকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ গ্রেফতার করে। সে দীর্ঘদিন কারাগারে আটক ছিল। বর্তমানে তার ভাই বিএনপি নেতা থাকার কারণে মাজার ও আশপাশ এলাকা তাদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালাচ্ছে। এলাকার লোকজন আরো জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর বদরুল ঘা ঢাকা দিয়েছিল। আর গত শুক্রবার তাকে ডিসির সাথে এলাকায় দেখা গেছে।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শাহপরাণ থানা বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। সিলেট জেলা প্রশাসকের সাথে ফ্যাসিবাদী সরকার দলীয় একজন নেতাকে নিয়ে মাজার পরিদর্শন করেছেন। যিনি এতোদিন ফ্যাসিবাদ সরকারের দলীয় গুরুত্বপূর্ণ পদে থেকে নানা সুযোগ-সুবিধা ভোগ ও বিএনপি নেতা কর্মীদের উপর হামলা ও মামলা দিয়ে হয়রানি করেছেন।
এটি নিঃসন্দেহে পক্ষপাতদুষ্ট আচরণ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
শাহপরান থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহমদ বলেন, মাজারের পরিদর্শনের বিষয়টি জেলা প্রশাসনের। তবে কোন মামলার আসামিকে ছাড় দেওয়া হবে না। অবশ্যই তাকে পুলিশ গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে।
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের