admin
প্রকাশিত: 6:24 AM, June 24, 2026
রেকর্ড গরমে বিপর্যস্ত জনজীবন, জরুরি সতর্কতা জারি
মো.জুনেদ আহমদ,ফ্রান্স:
ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ফ্রান্স। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাওয়ায় গত দুই দিনে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। চরম গরমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পরিবহন ব্যবস্থায় চাপ এবং জনস্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ায় সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
মৃতদের মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের ঈধৎঢ়বহঃৎধং শহরে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া ২ ও ৪ বছর বয়সী দুই শিশুও রয়েছে। এছাড়া প্রচণ্ড গরমজনিত স্বাস্থ্য জটিলতায় কয়েকজন প্রবীণের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি পেতে অনেক মানুষ নদী, হ্রদ ও অন্যান্য অনিরাপদ জলাশয়ে নামছেন। এতে ডুবে মৃত্যুর ঘটনাও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েক দিনে এ ধরনের দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে।
ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা গল্কঃল্কড়-ঋৎধহপব দেশের ৫০টিরও বেশি প্রশাসনিক অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। রাজধানী চধৎরংসহ বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছেছে। আবহাওয়াবিদদের মতে, ২০২৬ সালের এই তাপপ্রবাহ ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে তীব্র ও দীর্ঘস্থায়ী গরমের ঘটনাগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হতে পারে।
চরম আবহাওয়ার কারণে দেশজুড়ে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অথবা পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে গণপরিবহন ব্যবস্থাও ব্যাপক চাপের মুখে পড়েছে।
বিশেষ করে প্যারিস অঞ্চলে অনেক কর্মীকে ঘরে বসে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় যাতায়াত কমানো যায় এবং স্বাস্থ্যঝুঁকি হ্রাস পায়। বিশেষজ্ঞদের মতে, ইউরোপজুড়ে চলমান এই তাপপ্রবাহের পেছনে একটি শক্তিশালী ‘হিট ডোম’ বা উষ্ণ বায়ুস্তর দায়ী। এই বায়ুস্তর তাপকে আটকে রেখে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে উচ্চ পর্যায়ে ধরে রাখছে।
গবেষকদের ভাষ্য অনুযায়ী, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম তাপপ্রবাহ ভবিষ্যতে আরও ঘন ঘন এবং আরও তীব্র আকারে দেখা দিতে পারে। ফরাসি স্বাস্থ্য বিভাগ শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। নাগরিকদের পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং দিনের সবচেয়ে গরম সময়ে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা