admin

প্রকাশিত: 12:36 PM, June 24, 2026

সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট আইডিয়াল কলেজের আয়োজনে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়ে। প্রাণবন্ত ও আবেগঘন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল হাশেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. ঈসমাইল হোসাইন। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমরা জন্মের পরে যখন থেকে বাঁচতে শিখি, তখন সবার মধ্যেই আস্তে আস্তে করে একটা স্বপ্ন তৈরি হয়। আমরা নিজেরা নিজেদেরকে ভাবতে শিখি এবং স্বপ্ন দেখি যে আমি বড় হবো। কেউ ভাবে ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, একেক জনের একেক ধরনের স্বপ্ন থাকে। এবং আমাদের এই স্বপ্ন বুনে দেয় আমাদের পরিবারের সদস্যরা বিশেষ করে মা-বাবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং চন্দন মিয়া ছৈদুননেছা কলেজের প্রতিষ্ঠাতা মিয়া মো. আবদুল বারী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক নুরুর রহমান। কলেজের প্রভাষক সুব্রত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন বিদায়ী শিক্ষার্থী শাকিল এবং গীতাপাঠ করেন বিদায়ী শিক্ষার্থী মৌ।

বক্তব্যের শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কলেজের প্রভাষক অভিজিৎ আচার্য। পরবর্তীতে বক্তব্য রাখেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সৈয়দা মাহফুজা কাওসার, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, সহকারী অধ্যাপক খুররম আজাদ, প্রভাষক মাওলানা মো. সাদিকুর রহমান, প্রভাষক মো. নূরে কামাল, প্রভাষক আকলাকুল আসপিয়া, প্রভাষক রেজাউল করিম, প্রভাষক কাউসার আহমদ চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং আলিয়া বেগম প্রমুখ।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোছা. সাহিদা বেগম। তিনি তাঁর বক্তব্যে কলেজে কাটানো গত দুই বছরের স্মৃতি, অভিজ্ঞতা ও অনুভূতির কথা আবেগঘনভাবে তুলে ধরেন। এরপর বিদায়ী শিক্ষার্থী সোপা বেগম একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন। পরবর্তীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি, নৈতিকতা, অধ্যবসায় এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য অর্জনের বিষয়ে মূল্যবান ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য কামনায় দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক