admin

প্রকাশিত: 6:06 AM, December 15, 2025

তারেক রহমানের নির্দেশে হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন সিলেটের ফাহিম

তারেক রহমানের নির্দেশে হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন সিলেটের ফাহিম

স্টাফ রিপোর্টার:

ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন তরুণ প্রজন্মের ব্যবসায়ী সিলেটের ফাহিম আল চৌধুরী। বাংলাদেশী বংশোদ্ভূত ফাহিম আল চৌধূরী যুক্তরাজ্যের সম্মানিত নাগরিক। বহুজাতিক ব্যবসায়ী ক্লাবের গর্বিত সদস্য ফাহিম আল ইসহাকের নাম-দাম ছড়িয়েছে দুনিয়াজুড়ে।

দুবাই শহরে আবাসন খাতে শক্তিশালী এক উদ্যোক্তা ও বিনিয়োগকারী তিনি। এছাড়া মানবিক সেবায় তার রয়েছে অতুলনীয় অবদান। সে অবস্থান থেকে নতুন করে আলোচনায় এসেছেন ওসমান হাদীর চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘটনায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ওসমান হাদীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

গত শনিবার সন্ধ্যায় Fahim Al Choudhury তার ভেরিফাইড ফেসবুক আইডি’তে তেমন তথ্য দিয়ে এক পোস্টে উল্লেখ করেছেন, ভবিষ্যতের আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায়, আমি বর্তমানে ওসমান হাদীর উন্নত ও পূর্ণাঙ্গ চিকিৎসার সম্ভাব্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি, যাতে প্রয়োজন হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেয়া যায়। এই বিষয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেস্টা অব্যাহত রয়েছে এবং পাশাপাশি সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের মতামত অনুেমাদন পাওয়ার প্রক্রিয়াও চলমান। এ মুর্হুতে বিষয়টি এখনো আলোচনাধীন, কোনো সিদ্ধান্ত বা ব্যবস্থা চুড়ান্ত হয়নি।

ইনশাআল্লাহ, প্রয়োজনীয় সব অনুমোদন ও সম্মতি পাওয়া গেলে মানবিক দায়বদ্ধতা থেকে ফাহিম আল চৌধূরী ট্রাস্ট চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। সবাই দেয়া করবেন, আল্লাহ যেন সঠিক সিদ্ধান্ত গ্রহন সহজ করে দেন এবং তাকে দ্রুত আরোগ্য দান করেন।’

সিলেট অঞ্চলের বিশেষ করে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার শিক্ষা ও জনকল্যাণে কাজের লক্ষ্যে মেধাবৃত্তি প্রদান এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচীতে ২০২৪ সালে ১০ কোটি টাকার তহবিল নিয়ে গঠন করেন ফাহিম আল চৌধুরী ট্রাস্ট । সম্প্রতি এ ট্রাস্ট্রের সহযোগিতায় ও জিয়াউর রহমান ফান্ডেশনের উদ্যাগে জকিগঞ্জ ও কানাইঘাটের হাজার হাজার রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি।

এছাড়া বিগত বন্যাসহ সকল ক্ষেত্রে তিনি মানুষের পাশে থেকে দান ও সেবা করে সর্বজনবিদিত ও সমাদৃত হয়েছেন ফাহিম। অসংখ্য স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণে আর্থিক সহযোগিতা, কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা দান করে মানবতা কল্যাণে তার কাজ প্রশংসনীয় ও এ অঞ্চলের জন্য গৌরবের অধ্যায় রচনা করছেন তিনি।

অপরদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ-এর নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স-এর উপদেষ্টা হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন ফাহিম আল চৌধুরী । একজন দূরদর্শী ও কৌশলী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, এবং তার এই নিয়োগ সিলেটের ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে মনে করছেন ক্রীড়ানুরাগীরা।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা