admin
প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সমাজে ঘটে যাওয়া নানা অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গতকাল শনিবার বিকেল ৪টায় জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে নর্থ সাউথ গ্রুপের মুক্তচিন্তার নিরপেক্ষ দৈনিক ‘এদিন’ পত্রিকার ‘প্রান্তলোক উৎসব ও সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সমাজের অন্যায়-দুর্নীতি তুলে ধরতে গণমাধ্যমকে আরও সাহসী হতে হবে। সাংবাদিকরা সমাজের প্রতিচ্ছবি হয়ে কাজ করেন। এখন আর ‘সেদিন’ নয়, এখন হলো ‘এদিন’। আর ‘সেদিনকে’ ‘এদিনে’ এনে নিরপেক্ষতা বজায় রেখে সমাজের সকল অসংগতি তুলে ধরতে হবে। অনুষ্ঠানে সিসিক প্রশাসক বিগত সরকারের সময়কালে গণমাধ্যমকর্মীদের ওপর নেমে আসা নানা নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, বিগত ১৭ বছর গণমাধ্যমকর্মীরা চরম নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে তাদেরকে নানাভাবে হয়রানি, মামলা ও হামলার মুখোমুখি হতে হয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে আর এগুলো হওয়ার কোনো সুযোগ নেই।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিক-বান্ধব। এই সরকারের আমলে কোনো অন্যায়, অনিয়ম ও দুর্নীতিকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। মুক্তভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে লিখে সমাজের অসংগতিগুলো সরকারের নজরে আনতে গণমাধ্যমকর্মীরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে এদিনের সিলেট ব্যুরো প্রধান মুজাহিরুল ইসলাম রাহাতের সভাপতিত্বে ও প্রমির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, দৈনিক এদিনের প্রকাশক ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুল ইসলাম সাজু, নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, যুগ্ন সম্পাদক মাহবুবুল হোসেন খান, ব্যবস্থাপনা সম্পাদক মো. শহীদ রানা, পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়ন এবং অনুষ্ঠান প্রধান শাহীনুর ইসলাম শাহীন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রেসিডিয়াম সদস্য সিকান্দর আলী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, নর্থ সাউথ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর এডমিন কর্নেল শফিউল আলম খান ও প্রজেক্ট ডিরেক্টর বাবুল মিয়া প্রমুখ।
সাহিত্য মানবকল্যাণ ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগের তিন গুণী ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, কথা সাহিত্যে আকমল হোসেন নিপু, মানবকল্যাণে আব্দুল জব্বার জলিল এবং পরিবেশ রক্ষায় শাহ সিকান্দার আহমদ শাকির। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই তিন গুণীজনের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জুন)
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,
গোয়াইনঘাট প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায়
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার অনুমোদিত হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে এএলএম কাওছার সিনিয়র যুগ্ম সাধারণ
বিশ্বমানের: সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটের উন্নয়নকে পরিকল্পিত এবং বিশ্বমানের করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)
গোয়াইনঘাটের মনোয়ারসহ ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা, আদালতের তদন্ত ও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার উত্তর প্রতাপপুর