admin
প্রকাশিত: ৬:৫৪ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৬
সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ বলেছেন, এই জনপদের সন্তান হিসেবে এলাকার সকল সমস্যা ও সম্ভাবনার ব্যাপারে আমি অবগত আছি। জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সাথে নিয়ে প্রতিটি সমস্যা সমাধান করবো। এসময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, নির্বাচিত হলে জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে সবার অংশগ্রহণে একটি আধুনিক ও উন্নত গোলাপগঞ্জ গড়ে তুলতে কাজ করবেন।
লক্ষণাবন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুসেদ আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি সাবেক মেম্বার আসাদ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি ছালিক আহমদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন, ইউনিয়ন জাসাসের সাবেক সভাপতি ফজলু মিয়া, বিএনপি নেতা সেনু আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আহাদ আহমদ, রাজন আহমদ রাজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ হোসেন, যুবদল নেতা সেলু আহমদ ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ প্রমূখ। স্থানীয় লেছরাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াছিন আরাফাতের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মঞ্জুর আহমদ।
মতবিনিময় সভায় লক্ষণাবন্দ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা লিটন আহমদের প্রতি সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে তাঁর সফলতা কামনা করেন।-বিজ্ঞপ্তি
সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জুন)
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,
গোয়াইনঘাট প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায়
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার অনুমোদিত হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে এএলএম কাওছার সিনিয়র যুগ্ম সাধারণ
বিশ্বমানের: সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটের উন্নয়নকে পরিকল্পিত এবং বিশ্বমানের করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)
গোয়াইনঘাটের মনোয়ারসহ ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা, আদালতের তদন্ত ও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার উত্তর প্রতাপপুর