admin

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৬

ডাচ্-বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন

ডাচ্-বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন

ডাচ্-বাংলা ব্যাংক লালাবাজার শাখার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্যাংক কার্যালয়ে এ সভা সম্পন্ন হয়। ব্যাংকের ক্যাশিয়ার মো. কামরুল ইসলামের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক পরিচালক আব্দুল আমিন। ডাচ্-বাংলা ব্যাংক লালাবাজার শাখার ইনচার্জ জসিম উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল হাসানাত।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, ল্যান্ডমার্ক প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আহাদ, ব্যাংকের এরিয়া ম্যানেজার কামরুল ইসলাম, মাস্টার এজেন্ট কর্মকর্তা অ্যাডভোকেট কামাল হোসেন এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড লালাবাজার শাখার জিএম ও ইনচার্জ মো. আমির আলী।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ল্যান্ডমার্ক শপিং সেন্টার লালাবাজারের সভাপতি ইঞ্জিনিয়ার মো. সুরমান আলী, দৈনিক সিলেটের সংবাদ-এর স্টাফ রিপোর্টার ও সিলেট অলটাইম নিউজ ডটকমের সম্পাদক এমরান ফয়ছল, রাজনৈতিক ব্যক্তিত্ব মো. জাহেদ আহমদ, সাবেক ব্যাংক কর্মকর্তা মো. মুহিন মিয়া, আরওআরও সাফিয়া বেগমসহ স্থানীয় ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও বিপুল সংখ্যক গ্রাহক।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল হাসানাত গ্রাহকদের ব্যাংকিং সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা যখন ব্যাংকে মূল্যবান টাকা জমা দিতে বা উত্তোলন করতে আসবেন, অবশ্যই কম্পিউটার প্রিন্ট করা রিসিট বুঝে নেবেন। কোনো অবস্থাতেই হাতের লেখা রিসিট গ্রহণ করবেন না। টাকা জমা হওয়ার সাথে সাথে আপনার ব্যবহৃত মোবাইল ফোনে জমাকৃত টাকার নিশ্চিতকরণ এসএমএস এসেছে কি না, তা যাচাই করে নেবেন।”

তিনি গ্রাহকদের সতর্ক করে আরও বলেন, “যদি কোনো ব্যাংক কর্মকর্তার সাথে কোনো ব্যক্তিগত লেনদেন বা টাকা-পয়সা আদান-প্রদান করেন, তবে তা সম্পূর্ণ আপনার নিজস্ব দায়িত্বে করতে হবে। নিয়মের বাইরে গিয়ে কোনো ব্যক্তির সাথে ব্যক্তিগত লেনদেনের কারণে ক্ষতির সম্মুখীন হলে ব্যাংক কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায়ভার গ্রহণ করবে না।”


সর্বশেষ সংবাদ

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানা এলাকার চাঞ্চল্যকর অস্ত্র আইন এবং গুরুতর আঘাত ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মো: সেলিম মিয়া (৩৯)-কে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জুন)

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে: শ্রমমন্ত্রী

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে: শ্রমমন্ত্রী

গোয়াইনঘাট প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায়

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে

শহীদ জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ সুরমা থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত শুক্রবার

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এএলএম কাওছার

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এএলএম কাওছার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার অনুমোদিত হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে এএলএম কাওছার সিনিয়র যুগ্ম সাধারণ

লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত

লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত

বিশ্বমানের: সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটের উন্নয়নকে পরিকল্পিত এবং বিশ্বমানের করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)