admin

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৬

সিলেটে ‘প্রমিজমার্ট লিমিটেড’ নিয়ে নতুন বিতর্ক

সিলেটে ‘প্রমিজমার্ট লিমিটেড’ নিয়ে নতুন বিতর্ক
  • উচ্চ মুনাফার প্রলোভনের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীতে ‘প্রমিজমার্ট লিমিটেড’ নামে একটি নতুন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, অতীতে বিভিন্ন বিতর্কিত ও নিষিদ্ধ মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই নতুন নামে এই প্রতিষ্ঠান খুলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন।

অভিযোগ অনুযায়ী, বহুল আলোচিত ‘ডেসটিনি ২০০০ লিমিটেড’-এর সিলেট অঞ্চলের সাবেক এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অতীতে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। নতুন সরকার গঠনের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে তিনি আবারও নতুন কৌশলে প্রতারণার ফাঁদ পেতেছেন বলে অভিযোগ উঠেছে। এই কার্যক্রমে তাঁতিপাড়া এলাকার বাসিন্দা গুলাম সারোয়ার নামে আরেক ব্যক্তির সম্পৃক্ততার কথাও জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, ২০১১ সালে বিতর্কিত এমএলএম কোম্পানি ‘ইউনিপে টু ইউ’ (টহরঢ়ধু২ঁ)-এর এজেন্ট হিসেবে সিলেট নগরীর কাকলি শপিং সিটিতে অফিস খুলে হাজার হাজার মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে ২০১২ সালে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশজুড়ে একাধিক প্রতারণা ও অর্থ পাচারের মামলা দায়ের হয়। স্থানীয়দের অভিযোগ, সিলেটের গুলাম সারোয়ারের বিরুদ্ধেও ওই সময় ইউনিপে টু ইউ-সংক্রান্ত একাধিক প্রতারণার মামলা হয়েছিল।

বর্তমানে সিলেট নগরীর মানরু শপিং সিটি (গধহৎঁ ঝযড়ঢ়ঢ়রহম ঈরঃু)-এর পঞ্চম তলায় ‘প্রমিজমার্ট লিমিটেড’ নামে নতুন একটি অফিস খুলে কার্যক্রম চালানো হচ্ছে। অভিযোগ রয়েছে, সেখানে সাধারণ মানুষকে ১ লাখ টাকা বিনিয়োগের বিপরীতে প্রতি মাসে ৬ হাজার টাকা (বছরে ৭২ শতাংশ) উচ্চ মুনাফা দেওয়ার লোভনীয় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। যা দেশের প্রচলিত ব্যাংকিং বা ব্যবসায়িক মুনাফার হারের চেয়ে বহুগুণ বেশি। এই পরিস্থিতিতে ‘প্রমিজমার্ট লিমিটেড’-এর বৈধতা, সরকারি নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা এবং এর পেছনে কারা কলকাঠি নাড়ছেন—এসব বিষয় খতিয়ে দেখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার (যেমন: বাণিজ্য মন্ত্রণালয় বা ডিএনসিআর) প্রতি জরুরি তদন্তের দাবি জানিয়েছেন সচেতন সিলেটবাসী।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানা এলাকার চাঞ্চল্যকর অস্ত্র আইন এবং গুরুতর আঘাত ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মো: সেলিম মিয়া (৩৯)-কে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জুন)

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে: শ্রমমন্ত্রী

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে: শ্রমমন্ত্রী

গোয়াইনঘাট প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায়

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে

শহীদ জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ সুরমা থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত শুক্রবার

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এএলএম কাওছার

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এএলএম কাওছার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার অনুমোদিত হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে এএলএম কাওছার সিনিয়র যুগ্ম সাধারণ

লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত

লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত

বিশ্বমানের: সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটের উন্নয়নকে পরিকল্পিত এবং বিশ্বমানের করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)