admin

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৬

পাসপোর্টের স্বাক্ষর স্ক্যান করে জাল দলিল প্রবাসীর জমি দখল ও মাটি লুটের অভিযোগ

পাসপোর্টের স্বাক্ষর স্ক্যান করে জাল দলিল প্রবাসীর জমি দখল ও মাটি লুটের অভিযোগ
  •  গোয়াইনঘাটের মনোয়ারসহ ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা, আদালতের তদন্ত ও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার উত্তর প্রতাপপুর এলাকায় এক যুক্তরাজ্য প্রবাসীর কোটি টাকার জমি দখল, পাসপোর্টের স্বাক্ষর স্ক্যান করে জাল দলিল তৈরি এবং এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি লুটের অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ কামাল আহমদের মালিকানাধীন প্রায় ২.২২৬ একর জমি আত্মসাতের উদ্দেশ্যে এই পরিকল্পিত প্রতারণা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মনোয়ার আলী, কামরুজ্জামান দীপু, আব্বাস আলী, দুলাল মিয়া, আলম, নাজিম, সেলিম, ফয়জুল ও খায়রুলসহ নামীয় এবং আরও ৩০-৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বিবাদী করে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত-১-এ ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আদালত আবেদনটি আমলে নিয়ে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) বা এসি (ল্যান্ড)-কে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উত্তর প্রতাপপুর মৌজার ২.২২৬ একর জমির বৈধ মালিক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ কামাল আহমদ। দীর্ঘদিন প্রবাসে থাকায় কেয়ারটেকারের মাধ্যমে জমিটি দেখাশোনা করা হতো। সম্প্রতি তিনি দেশে ফিরে সেখানে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।

অভিযোগ অনুযায়ী, গত ২ ও ৩ জুলাই অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে। তারা ৮ থেকে ১০টি এক্সকাভেটর (ভেকু) ও পে-লোডার ব্যবহার করে দিনদুপুরে ব্যাপকভাবে মাটি কেটে স্তূপ করে এবং তা সরিয়ে নেয়। এতে জমির মূল প্রকৃতি পরিবর্তনসহ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বাধা দিতে গেলে বাদীপক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিলেও অভিযুক্তরা দখলচেষ্টা অব্যাহত রাখে।

ঘটনার সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো জাল দলিল তৈরির কৌশল। ভুক্তভোগী কামাল আহমদের ভাষ্যমতে, কয়েক বছর আগে বিদেশে যাওয়ার সময় বিমান টিকিট কাটার কথা বলে মূল অভিযুক্ত মনোয়ার আলী তার পাসপোর্টের ফটোকপি সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে সেই পাসপোর্টে থাকা প্রবাসীর মূল স্বাক্ষরটি নিখুঁতভাবে স্ক্যান করে একটি জাল দলিল তৈরি করা হয়।
এই ভুয়া দলিল ব্যবহার করে গোয়াইনঘাট উপজেলার হাজীপুর এলাকায় প্রবাসীর মালিকানাধীন জমি বিক্রির অপচেষ্টাও চালানো হয়েছে। এই জালিয়াতি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠক হলেও প্রবাসী কামাল আহমদ সাফ জানিয়ে দেন— তিনি কখনো জমি বিক্রি করেননি এবং দলিলে থাকা স্বাক্ষরটি সম্পূর্ণ জাল।

“জমির মূল খতিয়ান, দলিল, পর্চাসহ মালিকানার সব বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে। পাসপোর্টের স্বাক্ষর স্ক্যান করে জমি আত্মসাতের এই চেষ্টা একটি পরিকল্পিত জালিয়াতি। আমি এই চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি ও আমার সম্পত্তির নিরাপত্তা চাই।”
এ বিষয়ে অভিযুক্ত মনোয়ার আলীসহ অন্যান্য বিবাদীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী জমিতে স্থিতাবস্থা বজায় রাখতে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তারা কাজ করছে।


সর্বশেষ সংবাদ

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানা এলাকার চাঞ্চল্যকর অস্ত্র আইন এবং গুরুতর আঘাত ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মো: সেলিম মিয়া (৩৯)-কে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জুন)

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে: শ্রমমন্ত্রী

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে: শ্রমমন্ত্রী

গোয়াইনঘাট প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায়

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে

শহীদ জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ সুরমা থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত শুক্রবার

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এএলএম কাওছার

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এএলএম কাওছার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার অনুমোদিত হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে এএলএম কাওছার সিনিয়র যুগ্ম সাধারণ

লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত

লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত

বিশ্বমানের: সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটের উন্নয়নকে পরিকল্পিত এবং বিশ্বমানের করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)