admin
প্রকাশিত: 7:12 AM, June 29, 2026
বিমানবন্দর সড়ক অবরোধের হুঁশিয়ারি ভুক্তভোগীদের
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী ও নিরাপত্তা টহল সড়ক নির্মাণ প্রকল্পের জন্য ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রায় ১৫১ একর জমি অধিগ্রহণ করতে নোটিশ দেয় কর্তৃপক্ষ। নোটিশের পর থেকে একে একে কেটে গেছে ৫ বছরের অধিক সময়। কিন্তু এখনো জমির ক্ষতিপূরণের টাকা বুঝে পাননি জমির মালিকেরা।
এ অবস্থায় গতকাল রবিবার বেলা ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট কর্তৃক অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য ক্ষতিপূরণ বর্তমান বাজার মূল্যে দ্রুত প্রাপ্তির দাবিতে মানববন্ধন করেছেন ভূমির মালিকরা।
বিমানবন্দর অধিগ্রহণ বাস্তবায়ন কমিটি সিলেটের আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলওয়ার হোসেন।
মো.আব্দুল হালিমের সভাপতিত্বে ও বুলবুল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিতি ছিলেন নাজিম উদ্দিন ইমরান, বিমানবন্দর অধিগ্রহণ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মন্তাজ আলী, ফিরোজ আলী, রাজিব হোসেন লিটু, আব্দুল হাকিম,শাহনুর আহমদ, শায়েস্তা মিয়া, রাজন আহমদ রাজু, লোকমান আহমদ, জামাল আহমদ, সোহেল মিয়া, হাজী সুনু মিয়া, সাজু মিয়া ও আব্দুল হক।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ অত্যন্ত ক্ষোভ এবং গভীর দুঃখের সাথে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আশা দিতে দিতে কর্তৃপক্ষ আজ আমাদের ‘জিন্দা লাশ’ বানিয়ে ফেলেছে। জমি অধিগ্রহণের নামে দীর্ঘ ৬ বছর ধরে আমাদের সাথে যে প্রহসন চলছে, তা আর সহ্য করার মতো নয়। ২০২০ সালে ৪ ধারা নোটিশ জারির পর থেকে আমরা জমির মালিকরা এক প্রকার গৃহবন্দী জীবন যাপন করছি। আমরা আমাদের নিজেদের জমিতে কোনো উন্নয়ন করতে পারছি না, বিক্রি করতে পারছি না, আবার ন্যায্য পাওনাও পাচ্ছি না। এর মধ্যে ২০২৩ সালের শিলাবৃষ্টিতে আমাদের ঘরবাড়িগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে। আজ আমাদের বহু পরিবার মাথার ওপর ছাদ হারিয়ে ত্রিপাল টানিয়ে মানবেতর জীবনযাপন করছে। অথচ এই দুর্যোগেও প্রশাসনের কোনো হেলদোল নেই।
বক্তারা বলেন, কর্তৃপক্ষের অফিসে যেতে যেতে আমরা আজ ক্লান্ত ও নিঃস্ব। সিলেটের বিগত দুইজন জেলা প্রশাসকের (ডিসি) কাছে আমরা শুধু মিথ্যা আশ্বাস ছাড়া বাস্তবসম্মত কিছুই পাইনি। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এক জায়গার ১১ বার সংশোধনী দিয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যে নামমাত্র ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে, তা দিয়ে বর্তমান বাজারে আমাদের পক্ষে নতুন করে কিছুই করা সম্ভব নয়। আমাদের স্পষ্ট দাবি—বর্তমান বাজারমূল্য অনুযায়ী আমাদের জায়গার সঠিক মূল্য দিতে হবে।
তারা বলেন, গত ২১ মে আমরা আমাদের দাবি জানিয়ে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। আমরা বেঁধে দেওয়া ৪৫ দিনের আলটিমেটাম শেষ হবে ৪জুলাই। দিন বাকি আছে ৮দিন। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই ৮ দিনের মধ্যে যদি আমাদের সমস্যার কোনো সুষ্ঠু ও চূড়ান্ত সমাধান না হয়, তবে আমাদের আর ঘরে ফিরে যাওয়ার পথ থাকবে না। নিজেদের অধিকার আদায়ের স্বার্থে আমরা বিমানবন্দর সড়কে অবস্থান নিতে বাধ্য হব। আমরা আর কোনো মিথ্যা আশ্বাস চাই না, অনতিবিলম্বে আমাদের জমির মূল্য বুঝিয়ে দেওয়া হোক আর না হয় এই অধিগ্রহণ বাতিল করে আমাদের বাঁচতে দেন।
এই অচলাবস্থা ভাঙতে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিশেষ কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, “আগামী দিনে একটি নতুন কোম্পানির মেশিনপত্র আমদানির এলসি খোলার পর্যায়ে যেতে ইনশাআল্লাহ মাত্র ১৪ দিন লাগবে।”
সংসদে মন্ত্রীর এই ঘোষণাকে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে একটি বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট খাত বিশেষজ্ঞরা।
চুনারুঘাট প্রতিনিধি: নীল আকাশে ভোরের আলো ফুটতেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ভেতরের একটি বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে
দেশের শীর্ষ স্থানীয় ও জনপ্রিয় জাতীয় গণমাধ্যম দৈনিক নয়া দিগন্তের ২২ তম বর্ষপূর্তি উদযাপনে সিলেটে আয়োজিত অনুষ্ঠান রাজনৈতিক, সামাজিক ও
তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন,
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে
সিলেটের মার্শাল আর্টের জন্য গৌরবের খবর। চীনের বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠানে ৫০ দিনের উচ্চতর উশু কোচ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। গত
জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের