admin
প্রকাশিত: 6:57 AM, June 30, 2026
অসহায় ও এতিম সন্তানদের বিনামূল্যে বিয়ের শুভ উদ্বোধন
সহিদুর রহমান, বিয়ানীবাজার:
সিলেটের বিয়ানীবাজারে যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী দাতব্য সংস্থা ‘হেল্পফুল হ্যান্ডস ফাউন্ডেশন, ইউকে’-এর উদ্যোগে এতিম, অসহায় ও কন্যাদায়গ্রস্ত পরিবারের সন্তানদের জন্য এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার চারখাইয়ের মিলন কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই মহতী বিবাহ দান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ও চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন মুরাদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “হেল্পফুল হ্যান্ডস ফাউন্ডেশনের মতো অন্যান্য সামাজিক ও প্রবাসী সংগঠনগুলোও যদি এভাবে অসহায় মানুষের পাশে এগিয়ে আসে, তবে সমাজ থেকে অনেক বৈষম্য ও অসহায়ত্ব দূর করা সম্ভব।”
সংগঠনটির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হেল্পফুল হ্যান্ডস ফাউন্ডেশন ইউকে-এর প্রতিনিধি ও চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী জানান, সমাজের সুবিধাবঞ্চিত, এতিম এবং যেসকল পরিবার কন্যাদায়গ্রস্ত হয়ে তীব্র আর্থিক সংকটে ভুগছেন, তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে বিয়ের এই আনুষ্ঠানিকতা ও মানবিক কার্যক্রমটি আগামীতেও প্রতিনিয়ত চলমান থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন, মাহবুবুর রহমান, আব্দুল মন্নান, ফরিদ আল মামুন, লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান জিলাল উদ্দিন, বিয়ানীবাজার থানার এসআই হোসাইন মিয়া, এএসআই মুজাম্মেল হক, প্রবীণ সাংবাদিক মাসুদ আহমদ চৌধুরী এবং ডা. তানিয়া সুলতানা প্রমুখ। জাঁকজমকপূর্ণ এই বিয়ের আয়োজনটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট