admin
প্রকাশিত: 7:23 AM, June 30, 2026
সম্প্রীতির মিলনমেলায় পরিণত হলো সিলেটের স্নানযাত্রা: ২০ হাজারের বেশি ভক্তের ঢল
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং ২০ হাজারেরও বেশি ভক্ত-দর্শনার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সিলেটে উদযাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র স্নানযাত্রা মহোৎসব। গতকাল সোমবার সকাল ১০টায় ইসকন সিলেট মন্দিরে শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ উৎসবের মিলনমেলায় পরিণত হয়।
ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস। প্রধান অতিথির বক্তব্যে অনিরুদ্ধ দাস বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক।
সভাপতির বক্তব্যে শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেন, জগন্নাথদেবের স্নানযাত্রা ভক্তি, সেবা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। তিনি সকলকে সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, ইসকন ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজনে বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা, কীর্তন এবং শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারনীর মহাস্নান অনুষ্ঠিত হয়। ২০ হাজারেরও বেশি ভক্ত ও দর্শনার্থী দীর্ঘ সারিতে দাঁড়িয়ে স্নানযাত্রায় অংশ নেন এবং ভক্তিভরে পূজা-অর্চনা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিপুল জনসমাগম, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং সম্প্রীতির বার্তায় এবারের স্নানযাত্রা মহোৎসব ইসকন সিলেটে এক অনন্য ধর্মীয় ও সামাজিক মিলনমেলায় পরিণত হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।