admin
প্রকাশিত: 8:47 AM, July 2, 2026
মো.জুনেদ আহমদ, ফ্রান্স
ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে প্রাণহানি উদ্বেগজনক হারে বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ) এবং বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ প্রাথমিক তথ্য অনুযায়ী, ২১ জুন থেকে শুরু হওয়া দাবদাহে অন্তত ১,৩০০ জনের বেশি অতিরিক্ত মৃত্যু (ঊীপবংং উবধঃযং) নথিভুক্ত হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য, বিভিন্ন দেশের পূর্ণাঙ্গ তথ্য এখনও সংগ্রহাধীন থাকায় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স ও স্পেন। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশটিতে তীব্র গরমের প্রভাবে প্রায় ১,০০০ অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে। নিহতদের অধিকাংশই ৬৫ বছরের বেশি বয়সী। হাসপাতাল, বৃদ্ধাশ্রম এবং নিজ বাড়িতে মৃত্যুর ঘটনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জুন মাসের তীব্র তাপপ্রবাহে দেশটিতে ১,০২৯টি অতিরিক্ত মৃত্যু নথিভুক্ত হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করায় প্রবীণ, শিশু এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন।
এদিকে ইতালি, পর্তুগাল, জার্মানি ও গ্রিসসহ ইউরোপের আরও কয়েকটি দেশে তাপমাত্রা দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকায় স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। অনেক এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। দাবদাহের পাশাপাশি বিভিন্ন দেশে দাবানল, পানির সংকট এবং বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, ইউরোপ বর্তমানে বিশ্বের দ্রুততম উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। সংস্থাটির মতে, সাম্প্রতিক এই তাপপ্রবাহে প্রায় ১৫ কোটি মানুষ কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা ক্রমেই ঘন ঘন এবং আরও তীব্র হয়ে উঠছে।
জলবায়ুবিজ্ঞানীদের বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান তাপপ্রবাহ জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাবের একটি স্পষ্ট উদাহরণ। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো না গেলে ভবিষ্যতে ইউরোপে এ ধরনের প্রাণঘাতী তাপপ্রবাহ আরও ঘন ঘন দেখা দিতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপের দেশগুলোকে প্রবীণ, শিশু, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রতিটি দেশে কার্যকর হিট–হেলথ অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন, পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ, শীতল আশ্রয়কেন্দ্র চালু এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা