admin
প্রকাশিত: 10:11 AM, July 7, 2026
শাল্লা প্রতিনিধি:
”উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সকাল ১১ টায় এক বিশেষ আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শাল্লা-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম।
বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বিআরডিবি’র ঋণ সহায়তার সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে শাল্লা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটি গ্রামের মা-বোনেরা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। সরকারের কাছ থেকে আপনি যে উদ্দেশ্যে ঋণ (যেমন: ৫০ হাজার টাকা) নিচ্ছেন, তা সঠিক বাস্তবায়নের মাধ্যমে যথাসময়ে কিস্তি পরিশোধ করে ফেরত দিলে সরকারের সাথে আপনার একটি সুসম্পর্ক ও বিশ্বস্ততা গড়ে উঠবে। তখন সরকার চিন্তা করবে, আমার এই সদস্য ঋণ নিয়ে সফলভাবে স্বাবলম্বী হয়েছেন। ফলে পরবর্তীতে সদস্যদের কর্মসংস্থানের পরিধি আরও বাড়াতে এবং সুবিধা নিশ্চিত করতে সরকার ঋণের পরিমাণ আরও বাড়িয়ে দেবে।”
তিনি তাঁর বক্তব্যে টেকসই পল্লী উন্নয়নে প্রশাসন ও বিআরডিবি’র নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। আলোচনা সভা শেষে উপস্থিত সুবিধাভোগী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, শাল্লা উপজেলা প্রাণিসম্পদ ডাক্তার মুকিতুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান,শাল্লা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কালীপদ দাশ এবং শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান। এছাড়াও বিআরডিবি-এর নারী সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার
সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান
পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে
সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক