admin

প্রকাশিত: 11:35 AM, July 8, 2026

সিলেট সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে ১ আগস্ট থেকে চিরুনি অভিযান

সিলেট সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে ১ আগস্ট থেকে চিরুনি অভিযান

সিলেটের সংবাদ ডেস্ক:

সিলেট সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ে কঠোর হুশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, আগামী ১ আগস্ট থেকে চিরুনি অভিযানে নামবে প্রশাসন। গত সোমবার বিকালে জৈন্তাপুরে সুধীজনের সাথে আয়োজিত বিশেষ সভায় এসব কথা বলেন তিনি। তিনি জানান, জুলাই মাসজুড়ে সামাজিক সচেতনতামূলক এই উদ্যোগ চলবে এবং ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমন্বিত অভিযান।

সিলেটের সীমান্ত এলাকায় মাদকের সাথে যে-ই জড়িত থাকুক, কোনো মাফ নাই উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশাসনের চোখের সামনে দিয়ে চোরাচালানের পণ্য সীমান্ত পার হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। থানা-প্রশাসনের নাকের ডগা দিয়ে যদি চোরাই পণ্য ঢোকে আর তা দেখেও না দেখার ভান করা হয়, তাহলে এবার আর ছাড় দেওয়া হবে না। প্রশাসনের নাকের ডগা দিয়ে গরু-মহিষের গাড়ি ঢুকলে ওসি-ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনের বিষয়ে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়ের সবশেষ মিটিংয়ে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি নিয়ে সিদ্ধান্ত আসবে আগামী ১৯ জুলাই। বৈধ ব্যবসায়ীরা অনুমতি নিয়ে বালু তুলবে- ব্যক্তিগত কারো সুবিধা না দেখার নির্দেশ দেন প্রশাসনকে।

চোরাচালান রোধে শুধু প্রশাসনিক পদক্ষেপই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি সীমান্তবর্তী গ্রামগুলোর জনপ্রতিনিধি, মুরুব্বি ও আলেম-ওলামাদের নিয়ে সামাজিক সচেতনতামূলক বৈঠক আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, সীমান্ত এলাকার ব্যবসায়ী ও গ্রামবাসীদের সঙ্গে বসে সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এই পাহারার দায়িত্ব নিতে হবে।

যদিও শৃঙ্খলা ফিরিয়ে আনার এই উদ্যোগকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করে করেন মন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নতি হলে প্রবাসীরা নির্বিঘ্নে দেশে ফিরতে ও এলাকায় বিনিয়োগ করতে আগ্রহী হবেন। যা সার্বিকভাবে জনসেবা ও উন্নয়নের পথ প্রশস্ত করবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

মামলায় আসামির পরও বহাল তবিয়তে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে যেকোনো

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

স্মারকলিপি প্রদান ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে দীর্ঘদিন

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে বিএনপির

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

নিরাপত্তা ঝুঁকি ও তথ্য পাচারের আশঙ্কায় ক্ষুব্ধ নগরবাসী সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর