admin
প্রকাশিত: 1:40 PM, July 9, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মেহরাব আলী (৪২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (০৯ জুলাই) সকালে পৌরশহরের ভোগশাইল গ্রামের দক্ষিণের হাওরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবেই ধারণা করা হচ্ছে, বজ্রপাতের আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে। নিহত মেহরাব আলী উপজেলার রামপাশা ইউনিয়নের কাটলীপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী সাহাব উদ্দিন জানান, বুধবার সকালে মেহরাব আলী মাছ ধরার উদ্দেশ্যে হাওরে যান। ধারণা করা হচ্ছে, মাছ ধরা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে খবর পেয়ে দুপুরে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের স্ত্রী আয়মনা বেগম জানান, সকালে তার স্বামী মাছ ধরতে বের হয়েছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্যক্তি এসে খবর দেন যে তার স্বামী হাওরে পড়ে আছেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্বামীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তিনি জানান, ইতিপূর্বে তাঁর স্বামী একবার স্ট্রোকের শিকার হয়েছিলেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘প্রাকৃতিক কোনো কারণে (বজ্রপাতে) তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও