admin
প্রকাশিত: 4:33 PM, July 11, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় প্রধানমন্ত্রী সহ সকল মহলের প্রতি কৃজ্ঞতা জানিয়েছেন ইউকে এনআরবি সোসাইটি’র নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার রাতে নগরীর জিন্দাবাজারের মেহমান রেস্টুরেন্টের ভিআইপি হলরুমে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় প্রধানমন্ত্রী, বিমানমন্ত্রী, বানিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী সহ সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউকে এনআরবি সোআইটির পরিচালক এম জুনেদ আহমদ বলেছেন- বার বার বন্ধ হয়ে পড়া সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট স্বাভাবিক রাখতে ম্যানচেস্টার ও সিলেটে একযোগে আন্দোলন চালানো হয়েছে। যার ফলশ্রুতিতে বর্তমান সরকার প্রবাসীদের দাবির প্রতি একাত্ম হয়ে এ দাবিটি মেনে নিয়ে ফের সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি বিমান চলাচল শুরু করেছেন। তিনি বলেন- ইউকে এনআরবি সোসাইটি বৃটেন প্রবাসীদের সকল যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে কাজ করছে। প্রবাসীরা যাতে বিনিয়োগে আগ্রহী হন সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহনের আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও প্রবীন সাংবাদিক মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী। এরআরবি সোসাইটির পক্ষে বক্তব্য রাখেন পরিচালক ও এম জামাল উদ্দিন ও সদস্য মো. নজরুল ইসলাম। সাংবাদিক ওয়েছ খছরুর পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এমএ হান্নান, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, ইমজার সাধারন সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ূন কবির লিটন সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর বলেন- বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিলেটের প্রবাসীরা নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর পুনাঙ্গ রূপে চালু না হওয়ায় বিভিন্ন দেশের উড়োজাহাজ সিলেটে আসছে না।
স্বাগত বক্তব্যে ইউকে এনআরবি সোসাইটির পরিচালক জামাল উদ্দিন বলেন- সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানটি কখনোই অলাভজনক ছিলো না। অথচ অলাভজনক রুট দেখিয়ে বিগত অন্তবর্তী সরকার সিলেট বিদ্বেষী একটি মহল বন্ধ করেছিলো।
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ৮৫ শতাংশ। কারিগরি
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ
চুনারুঘাট প্রতিনিধি: নীল আকাশে ভোরের আলো ফুটতেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ভেতরের একটি বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে