admin

প্রকাশিত: 2:55 PM, July 12, 2026

বিগত সময়ে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করা হয়েছে : এমপি কয়ছর আহমেদ

বিগত সময়ে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করা হয়েছে : এমপি কয়ছর আহমেদ

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, বিগত সময়ে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করা হয়েছে। তখন কৃষিকার্ড ও কৃষি প্রণোদনার নামে লুটপাট করা হয়েছে। তবে এখন আর এসবের সুযোগ নেই। আমরা কাজ শুরু করেছি প্রত্যেকটা কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়ন করা হবে। আমরা সবাইকে সাথে নিয়ে শান্তিগঞ্জ-জগন্নাথপুরকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিতে চাই। গতকাল শনিবার শান্তিগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তাই করেন। তিনি কথায় নয় কাজে বিশ্বাসী। নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রতিটি বাস্তবায়ন হচ্ছে। তিনি কৃষকদের ভালবাসেন। নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে কৃষকদের কৃষক কার্ড দেয়া হয়েছে। এই কৃষককার্ডের মাধ্যমে কৃষকরা নানা সুবিধা পাবেন। প্রকৃত কৃষকরা যাতে এই কার্ড পান তা নিশ্চিত করা হবে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই। যদি কেউ অনিয়ম করতে চায় সে যেই হোক তাকে ছাড় দেয়া হবে না।

চলমান বন্যা পরিস্থিতি প্রসঙ্গে কয়ছর আহমেদ বলন, আপনারা জানেন ইতিমধ্যে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। তবে আল্লাহর রহমত এখনো সুনামগঞ্জে বন্যা হয়নি। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। যদি হয়েই যায় তবে চিন্তার কোন কারণ নেই বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সকল প্রস্তুতি আছে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, ফারুক আহমদ, উপজেলা বিএনপি আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক রওশন খান সাগর, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীর খোকন ও দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান ছুফিমিয়াসহ প্রমুখ৷


সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম

জৈন্তাপুরে এইচএসসিতে পাসের হার ৪৬.৮৫ শতাংশ, আলিমে ৫৬.০৯

জৈন্তাপুরে এইচএসসিতে পাসের হার ৪৬.৮৫ শতাংশ, আলিমে ৫৬.০৯

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ৮৫ শতাংশ। কারিগরি

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশ করায় সিলেটে মালিক-শ্রমিক ঐক্যজোটের আনন্দ মিছিল ও সমাবেশ

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশ করায় সিলেটে মালিক-শ্রমিক ঐক্যজোটের আনন্দ মিছিল ও সমাবেশ

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি

শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ

নীল আকাশ আর লাল শাপলার মায়ায় মুখরিত দেউন্দি বিল

নীল আকাশ আর লাল শাপলার মায়ায় মুখরিত দেউন্দি বিল

চুনারুঘাট প্রতিনিধি: নীল আকাশে ভোরের আলো ফুটতেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ভেতরের একটি বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে