admin
প্রকাশিত: 2:24 PM, July 13, 2026
সহিদুর রহমান, বিয়ানীবাজার:
সিলেট জেলার বিয়ানীবাজারে রায়কা আক্তার রিয়া (১৭) নামে এক কিশোরীকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার বাবা আবু বক্কর (৪৫)। গতকাল রবিবার দুপুরে আসামিকে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনসারুল ইসলাম।
আদালতের সামনে তিনি হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল করিম বলেন, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আবু বক্করকে গ্রেপ্তার করে। এই ঘটনায় রিয়ার মা বাদী হয়ে স্বামীকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। রিয়া স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো। আসামি আবু বক্কর পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক এবং গোলাপগঞ্জ উপজেলার উত্তর রায়গড় এলাকার বিলাল আহমদের ছেলে।
আদালত সূত্র জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে আবু বক্কর মেয়েকে হত্যার পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি নেপথ্যের কারণ জানান। তার দাবি, মেয়েকে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ানোর জন্য একাধিকবার নিষেধ করেন তিনি। এরপরও মেয়ে তার কথা না শোনায় তিনি তাকে হত্যার পরিকল্পনা করেন।
গত শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে রিয়ার নানা বাড়ির পুকুরঘাটে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যান আবু বক্কর। ঘটনাস্থলেই মারা যায় রিয়া।
পুলিশ সূত্র জানায়, রিয়ার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার শাহিন নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এক বছর পূর্বে ওই ছেলের সঙ্গে পালিয়ে যায় সে। এক মাস পর পরিবার তাকে ফিরিয়ে নিয়ে আসে। ছেলেটি বখাটে, তা ছাড়া অপ্রাপ্তবয়স্ক, তাই বিয়ে দেওয়াও সম্ভব হয়নি। মেয়েকে নিয়ন্ত্রণে রাখতে তিন-চার মাস যাবত ইনাম গ্রামে তার নানার বাড়িতে রাখা হয়। কিন্তু সেখানেও থাকাবস্থায় এলাকার আরেক ছেলের মাধ্যমে পুরোনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে রিয়া।
গত শুক্রবার জুমার নামাজের সময় শ্বশুরবাড়িতে যান আবু বক্কর। তখন ফাঁকা বাড়িতে মেয়ে পুকুরের ঘাটলায় বাসন নিয়ে গেলে ঘর থেকে দা নিয়ে সেখানেই আদরের মেয়ে রিয়াকে নিজে কুপিয়ে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন আবু বক্কর।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।