admin
প্রকাশিত: 8:16 AM, July 14, 2026
সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
দীর্ঘ ৬ বছর পর আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন।
রায়ে আদালত অত্যন্ত কঠোর পর্যবেক্ষণসহ সাজা ঘোষণা করেন। একই সাথে মামলায় জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় বাকি ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড সাইফুর রহমান। যাবজ্জীবন কারাদণ্ড শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম রনি এবং অর্জুন লস্কর। খালাস আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল এবং মাহফুজুর রহমান।
২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এক তরুণী (২০) তাঁর স্বামীর সাথে প্রাইভেটকারে করে শাহপরাণ (রহ.) মাজারে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে টিলাগড় এলাকায় এমসি কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাঁদের জিম্মি করে বালুচর এলাকায় এমসি কলেজের ছাত্রাবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে মারধর ও আটকে রেখে ওই তরুণীকে ছাত্রাবাসের ভেতরে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে তৎকালীন ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত আসামিরা।
এই বর্বরোচিত ঘটনার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড় শুরু হয়। তীব্র প্রতিবাদের মুখে তিন দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। পরবর্তীতে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেন এবং ডিএনএ পরীক্ষাতেও ধর্ষণের প্রমাণ মেলে।
তদন্ত শেষে ২০২০ সালের ৩ ডিসেম্বর ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আইনি প্রক্রিয়ার নানা ধাপ পেরিয়ে এবং বাদীপক্ষের রিটের প্রেক্ষিতে শেষ পর্যন্ত মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। দীর্ঘ শুনানি ও ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ দেশের ইতিহাসে অন্যতম আলোচিত এই ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হলো।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে এবং লায়ন্স জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে সিলেটের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর
স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার