admin
প্রকাশিত: 1:30 PM, September 18, 2026
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে এবং লায়ন্স জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে সিলেটের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় দেড় হাজার বন্যাদুর্গত পরিবারের হাতে এই ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়।
গত বুুধবার সকালে গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন এবং বিকেলে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম পরিচালিত হয়। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, লবণ, পেঁয়াজ, তেল, আলু এবং চিঁড়া-মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫বি-১ এর জেলা গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, এমজেএফ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন রফিকুল বারী মুক্তা, কেবিনেট ট্রেজারার মাকসুদা মাহমুদ মিলা, অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারম্যান লায়ন হাবিবুর রহমান, ত্রাণ কমিটির এডভাইজার লায়ন হারুন-আল রশীদ দিপু, এমজেএফ ও বেলাল আহমদ, ত্রাণ কমিটির চেয়ারম্যান লায়ন ইঞ্জি: মোহাম্মদ আবু তাহের এবং কো-চেয়ারম্যান লায়ন আমিন উদ্দিন আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন লায়ন সামসুল আলম খান সাজু, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন মাসুম আহমেদ, লায়ন মাহবুব সোহেল, লায়ন এডভোকেট গংগেশ দাস, লায়ন সাজুয়ান আহমেদ, লায়ন আব্দুল্লাহ আল মামুন সামন ও লায়ন কাজী আব্দুল মুকিতসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমাতে লায়ন্স ক্লাব অব জেলা ৩১৫বি-১ এর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বন্যাদুর্গত অঞ্চলেও একইভাবে ত্রাণ বিতরণ করা হয়।
সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও চিকিৎসাসেবা
বিশ্বনাথ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলেও, সিলেটের বিশ্বনাথ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় দেখা দিয়েছে হযবরল অবস্থা। পৌরশহরের বিভিন্ন
স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের পর প্রথম সিলেট জেলা ও নগর বিএনপি’র সাংগঠনিক সভা হয়েছে। বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে এবং লায়ন্স জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে সিলেটের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর
স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ