admin
প্রকাশিত: 8:37 AM, July 18, 2026
মো.জুনেদ আহমদ, ফ্রান্স
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি-৭৭ অ্যান্ড চায়না বাংলাদেশের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পৃথকভাবে ইইউ প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্টাভরোস ল্যামব্রিনিডিস এবং জি-৭৭ অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরে-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের এলডিসি উত্তরণ-সংক্রান্ত প্রস্তুতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ, অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর এবং কাঠামোগত সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ এলডিসি উত্তরণের জন্য অতিরিক্ত তিন বছরের প্রস্তুতিকাল চেয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এ সময়টি উত্তরণ বিলম্বিত করার জন্য নয়; বরং একটি সুশৃঙ্খল, টেকসই ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার জন্য প্রয়োজন।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও জানান, অতিরিক্ত প্রস্তুতিকাল দেশের শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত সীমাবদ্ধতা দূরীকরণ, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক খাতের সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং অভ্যন্তরীণ সম্পদ আহরণ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইইউ প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্টাভরোস ল্যামব্রিনিডিস বাংলাদেশের সংস্কার কার্যক্রম ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুকে স্বাগত জানিয়ে এলডিসি উত্তরণ প্রক্রিয়ায় ইইউর অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অন্যদিকে জি-৭৭ অ্যান্ড চায়নার চেয়ার রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরে বাংলাদেশের অতিরিক্ত প্রস্তুতিকালের যৌক্তিকতাকে শক্তিশালী ও গ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের প্রতি জি-৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত করে সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশের এলডিসি উত্তরণ কৌশল নিয়ে একটি বিশেষ ব্রিফিং আয়োজনের প্রস্তাব দেন। বাংলাদেশ প্রতিনিধিদল এ প্রস্তাবকে স্বাগত জানায়।
বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী, এফএলএএক্সএ সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপলোড: শিউলি
স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের পর প্রথম সিলেট জেলা ও নগর বিএনপি’র সাংগঠনিক সভা হয়েছে। বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে এবং লায়ন্স জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে সিলেটের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর
স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ