admin

প্রকাশিত: 11:13 AM, July 18, 2026

ফ্রান্সে কুলাউড়ার তরুণদের সমুদ্র ভ্রমণ ও মিলনমেলা

ফ্রান্সে কুলাউড়ার তরুণদের সমুদ্র ভ্রমণ ও মিলনমেলা

ফ্রান্স প্রতিনিধি:

ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ প্রবাসীদের উদ্যোগে এক দিনব্যাপী সমুদ্র ভ্রমণ, বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কুলাউড়াবাসীদের মধ্যে পরিচয়, সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বুধবার সকালে অংশগ্রহণকারীরা প্যারিস থেকে বাসযোগে ফ্রান্সের উপকূলীয় শহর দোভিলের উদ্দেশে রওনা হন। সেখানে তারা সমুদ্রসৈকতে সময় কাটান, সাঁতার উপভোগ করেন, মধ্যাহ্নভোজে অংশ নেন এবং আশপাশের এলাকা ঘুরে দেখেন।

দিনের অন্যতম আকর্ষণ ছিল প্রীতি ফুটবল ম্যাচ ও লটারি। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনে পরিবার-পরিজন ও বন্ধুদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন মুরাদ আহমেদ, আব্দুস শহিদ, এমদাদুল হক রুবেল, পারভেজ আহমেদ, আব্দুল অধুদ চৌধুরী মোহন, জয়নুল আবেদিন, ফুয়াদ হাসান মিটু, তাজুল ইসলাম খান ও তৌফিক আবির। কুলাউড়ার আরও কয়েকজন তরুণের সহযোগিতায় আয়োজনটি সম্পন্ন হয়।

অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ প্রবাসে বসবাসরত কুলাউড়াবাসীদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

(সিউক)-এর চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

* অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি