admin

প্রকাশিত: 5:54 PM, July 18, 2026

দৈনিক সিলেটের সংবাদ’র প্রতিনিধি সম্মেলনে হুমায়ুন কবির দলীয় নয়, আদর্শিক সাংবাদিকতা করতে হবে

দৈনিক সিলেটের সংবাদ’র প্রতিনিধি সম্মেলনে হুমায়ুন কবির দলীয় নয়, আদর্শিক সাংবাদিকতা করতে হবে

স্টাফ রিপোর্টার:

সাংবাদিকতা শুধু অর্থনৈতিক সুবিধার জন্য নয়, এর জন্য ন্যূনতম নীতি-নৈতিকতা, সাহসিকতা ও পেশাদারিত্ব থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

গত বছরগুলোতে বিগত সরকারের আমলে দেশে ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ভুল তথ্য দিয়ে তথ্য সন্ত্রাসের মাধ্যমে বিরোধী দলকে দমন করা হয়েছিল। আমাদের দলীয় সাংবাদিকতা না করে আদর্শিক সাংবাদিকতা করতে হবে এবং এর মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করে তুলতে হবে।” এ সময় তিনি ফেক নিউজ বা ভুয়া সংবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান এবং শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

গতকাল শুক্রবার সিলেট নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলের হল রুমে আয়োজিত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রতিনিধি সম্মেলন ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের সংবাদের সম্পাদক মণ্ডলীর সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। স্টাফ রিপোর্টার আক্তার হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ে বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরকে পত্রিকার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান চৌধুরী (জয়নাল) ও হাজি মুজাহিদ আহমদকে, সেরা স্টাফ রিপোর্টার হিসেবে আহমেদ শাকিল, সেরা উপজেলা প্রতিনিধি হিসেবে ওসমানীনগর প্রতিনিধি মো. ফজলু মিয়া, সেরা আর্ন্তজাতিক প্রতিনিধি হিসেবে ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ জুনেদ আহমদ, সেরা মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে শামছুল আলম শাওন ও সেরা আলোকচিত্রী হিসেবে শাহীন আলম’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও পত্রিকার শুরু থেকে সহযোগিতার হাতপ্রসারিত করায় সম্পাদক মণ্ডলীর সভাপতি আব্দুর রহমান রিপনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পত্রিকা গ্রাহকদের কাছে পৌছে দিয়ে সহযোগিতার জন্য সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড’র নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান

বর্ণাঢ্য এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, শিক্ষানুরাগী রোটারিয়ান মো. দিদার হোসেন, বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম নাচন, শামীম চৌধুরী, বখতিয়ার হোসেন ইমরান, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ এবং সমাজসেবক আবুল কালাম ফনিক, সিলেট বেতার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আব্দুল হক, সুরোজিত দে তপু, মো. আপ্তাব উদ্দিন, অলিউর রহমান, এম রহমান ফারুক, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, তরুণ ব্যবসায়ী নজমুল ইসলাম, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, এমএ ওয়াহিদ চৌধুরী, জহির চৌধুরী, সাবুল মিয়া, আমির উদ্দিন পাভেল, খন্দকার শফিউল ইসলাম, আব্দুল মুকিত তুহিন, আফসার মাহিদ চৌধুরী সায়েম, শেখ ফয়সল আহমদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে দৈনিক সিলেটের সংবাদ পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ আব্দুল মজিদ, শিপন আহমদ, আকমল হোসেন সুমন, শিউলি আক্তার, আক্তার হোসেন, রুবেল আহমদ, রেজা আহমদ, অরুণ মিয়া, নোমান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি সুহিদুর রহমান, শান্তিগঞ্জ প্রতিনিধি রুয়েব আহমদ, শাল্লা প্রতিনিধি সঞ্জয় চন্দ্র সরকার, জগন্নাথপুর প্রতিনিধি আল আমিন, বিশ^নাথ প্রতিনিধি সয়েস্তা মিয়া, জকিগঞ্জ প্রতিনিধি আহসান হাবীব লায়েক, দোয়ারাবাজার প্রতিনিধি এস ডব্লিউ সাগর, গোয়াইনঘাট প্রতিনিধি এ কে আজাদ ও এমসি কলেজ প্রতিনিধি সাইফুল্লাহ বিন মোস্তাফ প্রমুখ।

আপলোড: শিউলি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

মামলায় আসামির পরও বহাল তবিয়তে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে যেকোনো

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

স্মারকলিপি প্রদান ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে দীর্ঘদিন

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে বিএনপির

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

নিরাপত্তা ঝুঁকি ও তথ্য পাচারের আশঙ্কায় ক্ষুব্ধ নগরবাসী সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর