admin
প্রকাশিত: 7:13 AM, July 19, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াবা ও গাঁজা সেবনের একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্নের ঝড় উঠেছে। তদন্ত কমিটি গঠনের প্রায় ১৫ দিনের বেশি সময় অতিবাহিত হলেও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
এদিকে তদন্তের অগ্রগতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট করে দ্রুত প্রতিবেদন প্রকাশের দাবি জানাচ্ছেন জৈন্তাপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এম এইচ সালিম নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাডাম, তদন্ত রিপোর্টের অগ্রগতি জানতে চায় জৈন্তাবাসী।” পরবর্তী আরেকটি পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “এই সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট ও ইয়াবা সেবনকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ইউএনওর বিরুদ্ধে মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।” সরজমিন তথ্য সংগ্রহ করার সময় অনেক বিশিষ্ট জন হাইকোর্টে রিট করে বিষয়টির সুষ্ঠু সুরাহা করে সুবিচারের আশা ব্যক্ত করেছেন।
অন্যদিকে, মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজনের ফেসবুক পোস্টেও পরোক্ষভাবে তদন্তের ধীরগতি এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, তদন্ত প্রতিবেদন প্রকাশে যত বিলম্ব হচ্ছে, ততই তা অভিযুক্ত চেয়ারম্যানের জন্য সুবিধাজনক হয়ে উঠছে। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করা হলে পরবর্তীতে ডোপ টেস্টের মাধ্যমে শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যেতে পারে। একই সঙ্গে তাদের আশঙ্কা, এরপর ভাইরাল ভিডিওগুলোকে “বহু বছর আগের” বলে উল্লেখ করে অভিযোগকে দুর্বল করার চেষ্টা হতে পারে। স্থানীয়দের ভাষ্য, ভাইরাল ভিডিও প্রকাশের পরপরই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে তদন্ত আরও কার্যকর হতে পারত। কিন্তু দীর্ঘসূত্রতার কারণে তদন্তের নিরপেক্ষতা নিয়েও এখন জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।এদিকে তদন্ত কমিটি জানিয়েছে, তদন্ত কার্যক্রম এখনও চলমান এবং সব দিক যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদন প্রকাশের আগে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বানও জানিয়েছে তারা।
অপরদিকে, ভাইরাল ভিডিও এবং তদন্ত প্রসঙ্গে উপজেলা বিএনপির পক্ষ থেকে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো সাংগঠনিক অবস্থান বা ব্যবস্থা দেখা যায়নি। রাজনৈতিক অঙ্গনের এই নীরবতাও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধিকে ঘিরে এত গুরুতর অভিযোগ ওঠার পরও তদন্তের দীর্ঘসূত্রতা, প্রশাসনিক নীরবতা এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার অভাব—সব মিলিয়ে জৈন্তাপুরে আস্থার সংকট তৈরি হয়েছে। এখন পুরো উপজেলাবাসীর দৃষ্টি তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের দিকে। সেই প্রতিবেদনের মাধ্যমেই ভাইরাল ভিডিওগুলোর সত্যতা, অভিযোগের বাস্তবতা এবং প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
মামলায় আসামির পরও বহাল তবিয়তে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের
বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে যেকোনো
স্মারকলিপি প্রদান ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য
সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে দীর্ঘদিন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে বিএনপির
নিরাপত্তা ঝুঁকি ও তথ্য পাচারের আশঙ্কায় ক্ষুব্ধ নগরবাসী সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে
সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর