admin
প্রকাশিত: 8:39 AM, July 19, 2026
ফ্রান্স প্রতিনিধি:
ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ প্রবাসীদের উদ্যোগে এক দিনব্যাপী সমুদ্র ভ্রমণ, বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কুলাউড়াবাসীদের মধ্যে পরিচয়, সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
গত বুধবার সকালে অংশগ্রহণকারীরা প্যারিস থেকে বাসযোগে ফ্রান্সের উপকূলীয় শহর দোভিলের উদ্দেশে রওনা হন। সেখানে তারা সমুদ্রসৈকতে সময় কাটান, সাঁতার উপভোগ করেন, মধ্যাহ্নভোজে অংশ নেন এবং আশপাশের এলাকা ঘুরে দেখেন।
দিনের অন্যতম আকর্ষণ ছিল প্রীতি ফুটবল ম্যাচ ও লটারি। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনে পরিবার-পরিজন ও বন্ধুদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন মুরাদ আহমেদ, আব্দুস শহিদ, এমদাদুল হক রুবেল, পারভেজ আহমেদ, আব্দুল অধুদ চৌধুরী মোহন, জয়নুল আবেদিন, ফুয়াদ হাসান মিটু, তাজুল ইসলাম খান ও তৌফিক আবির। কুলাউড়ার আরও কয়েকজন তরুণের সহযোগিতায় আয়োজনটি সম্পন্ন হয়।অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ প্রবাসে বসবাসরত কুলাউড়াবাসীদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা