admin
প্রকাশিত: 8:42 AM, July 20, 2026
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফটোসাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
গতকাল রবিবার মরহুমের কবরস্থানে এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অতিথিরা তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ জাবুর।
এছাড়াও এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল এবং কার্যনির্বাহী সদস্য আজমল আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, ফটোসাংবাদিক এটিএম তুরাব সাহসিকতার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। জুলাই আন্দোলনে তাঁর এই আত্মত্যাগ দেশের সাংবাদিকতা তথা মুক্তিকামী মানুষের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ অবিলম্বে তুরাব হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বিজ্ঞপ্তি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত