admin
প্রকাশিত: 7:43 AM, July 21, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী যাদুকাটা নদীর পাড় কাটা রোধ, দেশখ্যাত শিমুল বাগান সংরক্ষণ এবং নদী তীরবর্তী গ্রামগুলোকে ধসের হাত থেকে বাঁচাতে অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছেন ইজারাদাররা। জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি’র নির্দেশনায় ইজারা বহির্ভূত এলাকা রক্ষায় বাঁশ দিয়ে শক্তিশালী ‘আড়ি’ বা ভেরিকেট তৈরির কাজ চালাচ্ছেন তারা। একই সঙ্গে ঝুলানো হয়েছে সতর্কতামূলক লাল ব্যানার।
সূত্র জানায়, যাদুকাটা-১ ও যাদুকাটা-২ মহাল দুটি ১০৭ কোটি টাকায় সরকারের কাছ থেকে ইজারা নেন ইজারাদার শাহ রুবেল ও নাছির মিয়া। ইজারার শর্ত অনুযায়ী, নির্দিষ্ট সীমানার ভেতর থেকে কোনো প্রকার বোমা বা ড্রেজার মেশিন ব্যবহার না করে সনাতন (ম্যানুয়াল) পদ্ধতিতে স্থানীয় শ্রমিকদের দ্বারা বালু ও পাথর উত্তোলন করার কথা। ইজারাদাররা সরকারি নিয়ম মেনে রাজস্ব প্রদান করলেও নেপথ্যে একটি প্রভাবশালী স্থানীয় সিন্ডিকেট রাতের আঁধারে নিষিদ্ধ ড্রেজার ও বোমা মেশিন বসিয়ে পাড় কেটে কোটি কোটি টাকার বালু-পাথর লুট করে আসছিল।
অনুসন্ধানে জানা যায়, এই চক্রটির অবৈধ কর্মকাণ্ডের দায় বারবার চাপানোর চেষ্টা করা হতো সনাতন পদ্ধতির সাধারণ শ্রমিক ও বৈধ ইজারাদারের ওপর। স্থানীয় বাদাঘাট ইউপির এক সদস্য যাদুকাটায় রাতের আঁধারে ড্রেজার চালিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং সিলেটে ৪ কোটি টাকার অট্টালিকা গড়েছেন বলে অভিযোগ রয়েছে। চক্রটির ভয়ে নদীর তীরবর্তী গ্রাম ও ধর্মীয় প্রতিষ্ঠানের লোকজন প্রতিবাদ করার সাহস পাননি।
যাদুকাটায় কর্মরত বালু শ্রমিক মো: রমজান আলী ও বাসু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সেউতি ও হাত দিয়ে বালু তুলে পেটের ভাত জোগাড় করি। কিন্তু কিছু অবৈধ ড্রেজার ব্যবসায়ী রাতের আঁধারে নদী ও শিমুল বাগানের পাড় কেটে আমাদের পেটে লাথি মারছে। ড্রেজারের কারণে নদী ধসে যাচ্ছে, আমাদের কাজ বন্ধ হয়ে আমরা অন্য জেলায় দিনমজুর খাটতে বাধ্য হচ্ছি।”
ইজারাদার প্রতিনিধি মো: লোকমান মিয়া ও সাজ্জাদ মিয়া জানান, ইজারাকৃত সীমানা রক্ষা ও দুষ্কৃতকারীদের থামাতে তারা নিজস্ব পাহারাদার বসিয়েছেন এবং সীমানার বাইরে বাঁশের বেড়া দিচ্ছেন। ইজারাদার শাহ্ রুবেল বলেন, “আমরা কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে নিয়ম মেনে ইজারা নিয়েছি। কিন্তু একটি প্রভাবশালী চক্র আমাদের ভাবমূর্তি নষ্ট করতে ও শিমুল বাগান ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। অবৈধ বালু লুটকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে ৮-১০টি লিখিত অভিযোগ দিয়েছি। কোনো অবস্থাতেই সীমানার বাইরে এক ইঞ্চি জায়গাও কাউকে ছুঁতে দেওয়া হবে না।”
তবে আইনের ফাঁক গলে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম) জানান, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬৬টি মামলায় ৭২০ জনকে আসামি করা হয়েছে এবং ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধনী ২০২৩)’ অনুযায়ী এটি জামিনযোগ্য অপরাধ হওয়ায় আসামিরা দ্রুত জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে লিপ্ত হয়। তিনি আরও বলেন, ইজারাদারদের বাঁশের বেড়া দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। ইজারাদাররা যদি রাতে বালু কাটা সম্পূর্ণ বন্ধ রেখে কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ পরিচালনা করেন, তবে দ্রুত শৃঙ্খলা ফিরে আসবে।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল বলেন, “পরিবেশ ধ্বংসকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসন শতভাগ ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। ইজারাদারদের বেড়া দেওয়ার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। পুলিশ ও বিজিবি’র যৌথ টহলের পাশাপাশি অবৈধ বালু উত্তোলন রুখতে স্থানীয়দেরও সোচ্চার হতে হবে।” মাঠপর্যায়ে ইজারাদারদের এই প্রতিরোধ ও প্রশাসনের সমন্বিত অভিযান কতটুকু সফল হয় এবং শিমুল বাগান রক্ষা পায় কি না, এখন সেটাই দেখার বিষয়।
টাইগারদের নখদন্তহীন সাদামাটা বোলিং এ এইচ আরিফ : ওয়েস্ট ইন্ডিজের প্রথম দিনটিও উইন্ডিজের। সকালের ময়েশ্চার কাজে লাগিয়ে পেসারদের তিনটি উইকেট
স্টাফ রিপোর্টার ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। জেলহত্যা দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে
স্টাফ রিপোর্টার: রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সেবামূলক কাজের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করাÑএ
সিলেট মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত।
সিলেটে পর্যটন বিষয়ক সামাজিক সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে
সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান