admin
প্রকাশিত: 10:27 AM, December 19, 2025
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোক বার্তার খন্দকার আব্দুল মুক্তাদির মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, শরীফ ওসমান হাদীর মৃত্যুতে সারা দেশের মানুষের মতো আমিও গভীর শোকাহত। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে শরীফ ওসমান হাদীর অবদান এদেশের ইতিহাসে অক্ষয় অম্লান হয়ে থাকবে। বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন মুক্ত কণ্ঠ- উচ্চকণ্ঠ। ফলে এদেশের মুক্তি কামী মানুষ শরীফ ওসমান হাদীকে তাদের একান্ত আপন জন হিসেবে বরণ করে নিয়েছিলেন। শরিফ ওসমান হাদী এদেশের সাধারণ মানুষের মন জয় করে নিয়েছিলেন। যারা হাদির আধিপত্যবাদ বিরোধী অবস্থানকে মেনে নিতে পারেনি, তারাই শরীফ ওসমান হাদীকে নির্মম নৃশংসভাবে হত্যা করেছে। আমি অবিলম্বে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। পাশাপাশি সিলেট সহ সারা দেশের মানুষের প্রতি আমার আহ্বান আসুন আমরা সবাই মিলে ধৈর্য ও সাহসিকতার সাথে এবং সহনশীলতার মধ্য দিয়ে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করি। আর পরিস্থিতির সুযোগ নিয়ে কোন স্বার্থান্বেষী মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে এবং জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
সকল মৃত্যুই বেদনার। সকল বিপর্যয়-ই দুর্ভাগ্যের। আসুন সবাই মিলে শরিফ ওসমান হাদীর মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকার প্রচেষ্টা চালিয়ে যাই। পরম করুনাময় আল্লাহ রাব্বুল আ’লামীন আমাদের সবাইকে ধৈর্য ধারনের তৌফিক দান করুন। আমিন।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর
স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন