admin
প্রকাশিত: 5:42 PM, July 22, 2026
সহিদুর রহমান, বিয়ানীবাজার:
বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর বিয়ানীবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। গত সোমবার রাতে ওসির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি বলেন, “বিয়ানীবাজার থানা হবে মানুষের নিরাপদ আশ্রয়। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।
তিনি আরও বলেন, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসেবা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী, সেকেন্ড অফিসার গপেশ চন্দ্র দাস, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সাজু, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস আর শহীদ এবং সদস্য আক্তার হোসেন, জয়নুল ইসলাম, মনজুরুল হাসান, তাহের আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ, হাসান মাহমুদ ও আব্দুর রহমান আল মাহমুদ সহ আরো অনেকে।
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৪র্থ থেকে ১০ম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার অন্তর্ভুক্ত এই ইউনিয়নটির সাধারণ ভোটারদের মধ্যে বইছে
দীর্ঘ ত্যাগের মূল্যায়ন ও সমৃদ্ধ ২৬ নং ওয়ার্ড গড়ার অঙ্গীকার স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড—কদমতলী, দক্ষিণ সুরমার
স্টাফ রিপোর্টার: উত্তর-পূর্বাঞ্চলের হৃদপিণ্ড হিসেবে খ্যাত আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট আজ এক নবজাগরণের দ্বারপ্রান্তে। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের আগামী নেতৃত্ব ও মেয়র পদ ঘিরে জাতীয় রাজনীতি ও স্থানীয় অঙ্গনে এখন নানা সমীকরণ ও
রুবেল আহমেদ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়ন। ২০২৪ সালের জুলাই-আগস্টের
* যেভাবে গড়ে উঠল অন্ধকার সাম্রাজ্য, অন্তরালের মদদদাতা ও রমরমা নারী-মাদক বাণিজ্যের আদ্যোপান্ত, প্রভাবশালীদের ছায়াতলে চা বাগান থেকে ফাইভ স্টার
স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন