admin
প্রকাশিত: 6:46 AM, July 23, 2026
কিশোরগঞ্জের এক সাধারণ পরিবার থেকে এসে সিলেটের পাসপোর্ট অফিসে গেটম্যান হিসেবে যোগ দিয়েই আঙুল ফুলে কলাগাছ হয়েছেন মো. রুবেল মিয়া। সরকারি ৪র্থ শ্রেণির (২০তম গ্রেড/মাস্টাররোল ভিত্তিক) একজন সামান্য গেটম্যান হয়েও নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন তিনি।
পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাগ্রহীতাদের জিম্মি করে ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বাখর নগর গ্রামের আব্দুল আজিজের পুত্র রুবেল মিয়া। বর্তমানে সিলেট আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে গোটাটিকর এলাকায় বসবাস করছেন এবং ওই পাসপোর্ট অফিসের মূল গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের শুরুর দিকে বিগত শেখ হাসিনা সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে মাস্টাররোল থেকে স্থায়ী রাজস্ব খাতে স্থানান্তরিত হন তিনি। এরপর ফেনী পাসপোর্ট অফিস থেকে বিশেষ কৌশলে বদলি হয়ে আসেন সিলেট পাসপোর্ট অফিসে। শুধু তা-ই নয়, রুবেল মিয়ার বিরুদ্ধে জালিয়াতি করে ভুয়া সনদ ব্যবহারের মাধ্যমে চাকরি হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।
একজন নিম্নশ্রেণীর কর্মচারী হয়েও রুবেল মিয়ার হঠাৎ এই আঙুল ফুলে কলাগাছ হওয়া নিয়ে স্থানীয়দের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনুসন্ধানে রুবেলের বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। কিশোরগঞ্জ উপজেলা সদরে প্রায় অর্ধ-কোটি টাকা মূল্যের জমি এবং মফস্বল বাজারে নিজ অর্থায়নে সুদৃশ্য মার্কেট নির্মাণ করেছেন। পৈতৃক ভিটা ছাড়াও নিজের উপার্জিত অবৈধ অর্থে গড়ে তুলেছেন একাধিক বিলাসবহুল বাড়ি। নিজের নাম ছাড়াও স্ত্রী, শ্বশুরবাড়ির লোকজন এবং ঘনিষ্ঠজনদের নামে বেনামে বিপুল পরিমাণ ব্যাংক ব্যালেন্স ও স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে বলে জানা গেছে। অর্জিত অবৈধ কাঁচা টাকা ছড়িয়ে এলাকায় ‘মুদ্রা খোরিক’ (সুদের ব্যবসা) হিসেবে প্রভাব বিস্তার করছেন এবং প্রভাব খাঁটিয়ে এলাকার মানুষকে জিম্মি করে রাখছেন।
সিলেট পাসপোর্ট অফিসে সাধারণ মানুষ কোনো কাজে গেলেই শুরু হয় রুবেলের হাঁকডাক ও দালালি। তার মাধ্যম ছাড়া সাধারণ মানুষের ফাইল গেট অতিক্রম করা কঠিন হয়ে পড়ে। সাধারণ সেবাগ্রহীতাদের বিভিন্ন ভয়ভীতি ও কাগজপত্র ভুলের অজুহাত দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা।
রুবেল মিয়ার দুর্নীতির ব্যাপারে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ও একাধিক অডিও রেকর্ড ইতোমধ্যে ‘সিলেটের সংবাদ’-এর হাতে এসেছে। অডিও রেকর্ডে সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা দাবি এবং দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের বিষয়ে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
একজন ৪র্থ শ্রেণির সামান্য কর্মচারী হয়ে কিশোরগঞ্জ থেকে এসে সিলেটে কীভাবে এত দ্রুত কোটি টাকার মালিক হলেন, তা নিয়ে এখন তোলপাড় চলছে জনমনে। সচেতন মহল মনে করছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পাসপোর্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক তদন্তের মাধ্যমে রুবেলের থলের বিড়াল ও অবৈধ সম্পদের থাবা উন্মোচিত হওয়া জরুরি।
তারেক রহমানের নির্দেশে জনগণের সুখে-দুঃখে বিএনপি মাঠে থেকে কাজ করছে: নাসিম হোসাইন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে
দিরাই প্রতিনিধি: স্বাধীনতার প্রায় পাঁচ দশক পেরিয়ে গেলেও সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর এলাকার মানুষের দীর্ঘদিনের সড়ক দুর্ভোগের অবসান ঘটেনি। এলাকাবাসীর
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্কিটেকচার বিভাগ ‘ইন বিটুইন ত্রিহোল্ডস’ নামক আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে
শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারা (অকৃতকার্য) শিক্ষার্থী
৬ দিনেও পরিবারের পাশে নেই দি জৈন্তা সেন্টাল হাসপাতাল স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে নরমাল ডেলিভারির জন্য দি জৈন্তা সেন্টাল হাসপাতালে
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কাঠের বর্গা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার
শাহীন আলমসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও
তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে