admin
প্রকাশিত: 11:46 AM, July 23, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
একের পর এক জনপ্রিয় গান লিখে ব্যাপক সাড়া ফেলছেন সুনামগঞ্জের তরুণ গীতিকার ও সুরকার মনসুর সানী। নিত্যনতুন গান উপহার দিয়ে চমকে দিচ্ছেন শ্রোতাদের। তার লেখা গানগুলো মুক্তি পাওয়ার পর পরই মুহূর্তে ভাইরাল হচ্ছে ইউটিউব, টিকটক ও ফেসবুকে। এতে ধীরে ধীরে দেশের সঙ্গীত অঙ্গনে বেশ জনপ্রিয় হয়ে উঠছেন তরুণ এই গীতিকার।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের সুজাতপুর গ্রামের কৃতি সন্তান মনসুর সানী। ফোক এবং আধুনিক গানের উদীয়মান গীতিকার ও সুরকার হিসেবে ইতোমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। সংগীতাঙ্গনে দীর্ঘদিনের চেষ্টার পর তার অপেক্ষার অবসান ঘটে জনপ্রিয় ফোক শিল্পী লায়লার গাওয়া “পিরীত হইলো মনের ক্যানসার” গানটির মাধ্যমে। গানটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং শ্রোতাদের হৃদয়ে সহজেই জায়গা করে নেন তিনি। এর পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
বর্তমানে দীর্ঘ বছর ধরে ইউরোপের দেশ ইতালিতে বসবাস করলেও দেশের মাটি ও মানুষের টানে নিয়মিত গান রচনা করে যাচ্ছেন মনসুর সানী। তার গানে সিলেট-সুনামগঞ্জের লোকজ সংস্কৃতি, বাউল ঐতিহ্য এবং গ্রামীণ জীবনের সৌন্দর্য ফুটে উঠছে।
শৈশবে সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার হাতেখড়ি মনসুর সানীর। ছোটবেলা থেকেই পড়ালেখার পাশাপাশি গানের প্রতি ছিল তার গভীর অনুরাগ। মেধা ও সৃজনশীলতার সমন্বয়ে ২০১৪ সালে “সেই যাদুটা আমারে শিখাও” গানটি লেখার মাধ্যমে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গানটি যৌথভাবে পরিবেশন করেন শিল্পী আকাশ মাহমুদ ও লায়লা। ২০১৭ সালে প্রবাসে পাড়ি জমালেও তার গান লেখা থেমে থাকেনি; বরং প্রবাসে থেকেও একের পর এক সৃষ্টিশীল গান উপহার দিয়ে বাংলা সঙ্গীত জগতে নিজের অবস্থান শক্ত করছেন।
সম্প্রতি আইকে মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত তার নতুন লোকগান “শুনাবো বাউলা গান খাওয়াবো সিলোটি পান” প্রকাশের পর থেকেই শ্রোতাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আকরাম খানের সুরে এবং পাপিয়া সরকার, মুন্নী সরকার ও মরিয়ম ইসলামের কণ্ঠে গানটি ইউটিউব ও সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। সিলেট অঞ্চলের লোকজ সংস্কৃতি তুলে ধরায় গানটি নিয়ে হাওরাঞ্চলের মানুষের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
এর আগেও তার লেখা আমার কাজলা পাখিরে, কেউ প্রেম কইরোনা কারো প্রেমে মইজনা, পঙ্খিরাজ ঘোড়া, ভাব জমাইছে, একটা ভুল কইরাছি আমি, আমি এক বেহায়া পাখি, এবং তুমি আমার প্রাণ পাখি সহ একাধিক গান তুমুল জনপ্রিয়তা অর্জন করে।
শুধু গান লেখায় সীমাবদ্ধ না থেকে সুরারোপ ও কণ্ঠদানেও নিজের মেধার পরিচয় দিচ্ছেন তিনি। দেশ ও বিদেশে সমানভাবে সমাদৃত এই তরুণ গীতিকারকে নিয়ে হাওর এলাকার মানুষ এখন নতুন স্বপ্ন দেখছেন। সংগীত প্রেমীদের বিশ্বাস, মনসুর সানীর এই ধারাবাহিক সৃষ্টিশীলতা ভবিষ্যতে বাংলা লোকসংগীতের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।
টাইগারদের নখদন্তহীন সাদামাটা বোলিং এ এইচ আরিফ : ওয়েস্ট ইন্ডিজের প্রথম দিনটিও উইন্ডিজের। সকালের ময়েশ্চার কাজে লাগিয়ে পেসারদের তিনটি উইকেট
স্টাফ রিপোর্টার ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। জেলহত্যা দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে
স্টাফ রিপোর্টার: রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সেবামূলক কাজের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করাÑএ
সিলেট মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত।
সিলেটে পর্যটন বিষয়ক সামাজিক সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে
সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান