admin

প্রকাশিত: 8:24 AM, July 27, 2026

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার:
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত চোরাচালান) সিন্ডিকেট। তৎকালীন ক্ষমতাশীন দলের প্রভাবশালী নেতাদের ছায়াতল থেকে বেরিয়ে এসে এখন বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে এই অবৈধ সাম্রাজ্য পরিচালনা করার অভিযোগ উঠেছে কামরান নামের এক যুবকের বিরুদ্ধে। সীমান্ত গলে আসা চোরাই কাপড়, কসমেটিকস ও বিভিন্ন শুল্ক ফাঁকি দেওয়া পণ্যের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছে সিলেট নগরীর ঐতিহ্যবাহী লালাদিঘী পাড় এলাকা। এতে যেমন সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি হুমকিতে পড়েছে স্থানীয় বৈধ ব্যবসায়ীদের নিরাপত্তা ও ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্রের সুনাম।
অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত কামরানের স্থায়ী বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ছাগলি গ্রামে। তবে চোরাচালান ব্যবসা ও সিন্ডিকেট পরিচালনার সুবিধার্থে তিনি বর্তমানে সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন মেজরটিলা ইসলামপুর এলাকায় বসবাস করছেন। রাজনৈতিক পটপরিবর্তনের আগে কামরান সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারী তুহিন আলমের সাথে সরাসরি যুক্ত ছিলেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তুহিনের ছত্রছায়াতেই তিনি সীমান্তজুড়ে চোরাচালান ব্যবসার শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন।
তবে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাতারাতি দল বদলে এখন তিনি বিএনপির নাম ব্যবহার করছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, ভুঁইফোড় এই অপরাধী বিএনপির নাম ব্যবহার করে মূলত নিজের অপরাধ ঢাকছে এবং ঐতিহ্যবাহী দলটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।
অনুসন্ধানে আরও জানা গেছে, জকিগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে আনা বিভিন্ন ধরনের ভারতীয় ও বিদেশি কাপড়, কসমেটিকসসহ শুল্ক ফাঁকি দেওয়া পণ্য মজুতের জন্য কামরান সিলেট নগরীর লালাদিঘী পাড় এলাকায় একটি বড় গোডাউন (গুদাম) ভাড়া নিয়েছেন। এই আস্তানা থেকেই পুরো চোরাচালান সিন্ডিকেটের মালামাল খালাস ও বণ্টন করা হয়।
কেবল লালাদিঘী পাড়ই নয়, এই সিন্ডিকেটের চোরাই পণ্য নিরাপদে মজুত ও বিক্রির জন্য জিন্দাবাজারের বিভিন্ন নামী-দামি দোকান, হকার্স মার্কেট এবং আশপাশের কয়েকটি গোপন গোডাউনকে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক প্রভাব ও হুমকির মুখে দীর্ঘদিন ধরে চলা এই চক্রের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। কামরানের এই অবৈধ গুদাম ও চোরাই সিন্ডিকেটের কারণে লালাদিঘী পাড় এবং জিন্দাবাজার এলাকার সাধারণ ও বৈধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে লালাদিঘী পাড় এলাকার একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সততার সাথে সরকারকে ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করে আসছি। কিন্তু কামরান নামের এই যুবক বিএনপির নাম ভাঙিয়ে এখানে চোরাচালানের কাপড় ও কসমেটিকসের গুদাম বানিয়েছে। প্রতিদিন শত শত অবৈধ মালামাল এখানে আনা-নেওয়া করা হয়। রাজনৈতিক প্রভাব খাটানোর কারণে আমরা প্রতিবাদ করতে পারছি না। এই অবৈধ গুদামের জন্য লালাদিঘী পাড়ের মতো ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্রের সুনাম নষ্ট হচ্ছে।” ব্যবসায়ীরা অবিলম্বে এই অবৈধ গুদাম উচ্ছেদ এবং চোরাকারবারি কামরানের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা দিয়ে প্রতিদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে কোটি কোটি টাকার বুঙ্গা পণ্য সিলেট শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই সিন্ডিকেটের কারণে একদিকে সরকার বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বাজারে তৈরি হচ্ছে এক ধরনের অসাধু ও কৃত্রিম প্রতিযোগিতা।
এ বিষয়ে সচেতন মহল দাবি জানিয়েছেন, কাস্টমস শুল্ক গোয়েন্দা, বিজিবি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ (বিশেষ করে কোতোয়ালী ও শাহপরাণ থানা) যেন দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে লালাদিঘী পাড়ের গুদাম ও জিন্দাবাজারের সরবরাহ চেইন গুটিয়ে দেয় এবং এই ছদ্মবেশী চোরাকারবারিকে আইনের আওতায় আনে।


সর্বশেষ সংবাদ

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান