admin

প্রকাশিত: 7:22 AM, July 28, 2026

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

প্রকাশ্যে পাচার হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার:
সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও পণ্য জব্দের খবর প্রকাশ পেলেও রাত নামলেই সীমান্তজুড়ে সক্রিয় হয়ে উঠছে চিহ্নিত চোরাচালান সিন্ডিকেট। এতে সরকার প্রতিনিয়ত বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, এই চোরাচালান নেটওয়ার্কের নেপথ্যে রয়েছে হরিপুরের চিহ্নিত চোরাকারবারি মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল। তারা সীমান্ত এলাকা থেকে অবৈধ পণ্য সংগ্রহ ও পরিবহনের মূল কারিগর। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল ও রাহেল সিরাজের ছত্রচ্ছায়ায় এই অপকর্ম চালাতো। ক্ষমতার পটপরিবর্তনের পর বর্তমানে তারা সিলেট বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে ‘লাইনম্যান’ বানিয়ে চোরাচালান নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ইতোপূর্বেও একাধিক চোরাচালান মামলা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত পার করে আনা ভারতীয় জিরা, প্রসাধনী, চকোলেট, মোটরসাইকেলের যন্ত্রাংশ এবং বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সিলেট নগরীর ব্যস্ততম তামাবিল-টিলাগড় সড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
অনুসন্ধানে আরও জানা যায়, গভীর রাতে ছোট পিকআপ, মিনি ট্রাক ও লোকাল পরিবহনের মাধ্যমে হরিপুর সীমান্ত থেকে চোরাচালানের মালামাল সিলেট নগরী হয়ে দেশের দূর-দূরান্তে পৌঁছানো হয়। এই চক্রটি হরিপুর থেকে ফেঞ্চুগঞ্জ সড়ক এবং শেরপুর সেতু এলাকা পর্যন্ত একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। স্থান ও রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলেও চক্রটির দৌরাত্ম্য কমেনি; বরং নতুন করে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি রাতে মালামাল নিরাপদে পৌঁছে দেওয়ার অজুহাতে গাড়িপ্রতি নির্দিষ্ট হারে চাঁদা আদায় করা হয়। সংগৃহীত এই টাকা বিকাশসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে চক্রের মূল হোতাদের কাছে পৌঁছে যায়। টিলাগড় এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, “প্রতি রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সড়ক দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে পিকআপ ও মিনি ট্রাক চলাচল করে। এসব গাড়ির সামনে-পিছনে মোটরসাইকেল ও প্রাইভেট কার দিয়ে কড়া পাহারায় মহড়া দেওয়া হয়।”
চোরাচালানের এই অবৈধ অর্থের একাংশ নির্দিষ্ট মহল ও অসাধু ব্যক্তিবর্গের পকেটে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। দলের নাম ভাঙিয়ে এমন অপকর্মে জড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সিলেট জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছে—দলের নাম ব্যবহার করে কোনো প্রকার অপকর্ম বরদাশত করা হবে না। এদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শুধু বাহকদের ধরলে চলবে না, মূল অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে হবে।” তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত ব্যক্তিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বিষয়টি এড়িয়ে যান।
সার্বিক বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মফিজুল ইসলাম বলেন, “চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন সময় চোরাচালানি পণ্য জব্দসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত ও মহাসড়কে আমাদের নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হবে।”


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

মামলায় আসামির পরও বহাল তবিয়তে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে যেকোনো

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

স্মারকলিপি প্রদান ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে দীর্ঘদিন

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে বিএনপির

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

নিরাপত্তা ঝুঁকি ও তথ্য পাচারের আশঙ্কায় ক্ষুব্ধ নগরবাসী সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর