admin
প্রকাশিত: 7:43 AM, July 28, 2026
ওসমানীনগর প্রতিনিধি:
দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে বন বিভাগ। ঘটনার পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সরেজমিনে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন সিলেট বন বিভাগের কর্মকর্তারা।
গত রবিবার সিলেট বন বিভাগের ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হুসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওসমানীনগর উপজেলার একাধিক এলাকা পরিদর্শন করে। বিশেষ করে সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন বুরুঙ্গা বাজার সড়কের মুখ এবং উমরপুর ইউনিয়নের খাদিমপুর-গোয়ালাবাজার সড়কে যেখানে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছিল, সেসব স্থান তারা খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে রেঞ্জ কর্মকর্তা বুরুঙ্গা, উমরপুর এবং তাজপুর ইউনিয়নের বারেরা নাগের কোণাসহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় এলাকার বন ও পরিবেশ সংরক্ষণ পরিস্থিতি, সামাজিক বনায়ন কার্যক্রমের অগ্রগতি এবং সরকারি সম্পত্তি রক্ষার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হুসাইন বলেন, সরকারি বনজ সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ গাছ কাটা প্রতিরোধে সকলকে সচেতন ও সোচ্চার হতে হবে। পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সরকারি সম্পদ ও বনাঞ্চল রক্ষায় এ ধরনের নিয়মিত তদারকি ও পরিদর্শন অব্যাহত থাকবে। তদন্ত সাপেক্ষে অবৈধভাবে গাছ কাটার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নিশ্চিত করেন কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,
নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,
কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে