admin

প্রকাশিত: 7:53 AM, July 28, 2026

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে ‘রাজু’স কনসালট্যান্সি’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তার বিরুদ্ধে।

দীর্ঘ দেড় বছর অতিবাহিত হলেও ভিসা কিংবা টাকা কোনোটিই ফেরত পাননি বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।

ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে, নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সিটির ৭ম তলায় (রুম-৭১১) অবস্থিত ‘রাজু’স কনসালট্যান্সি’র মাধ্যমে তাকে পর্তুগালে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছিল।

গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ৬ মাসের মধ্যে ভিসা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম ১ লাখ টাকা নেন ওই কর্মকর্তা। লেনদেনের প্রমাণ হিসেবে ভুক্তভোগীকে একটি মানি রিসিপ্ট এবং ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তিপত্র দেওয়া হয়।

চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ ছিল ৬ মাসের মধ্যে ভিসার সব কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় অগ্রিম নেওয়া ১ লাখ টাকা পুরোটাই ফেরত দিতে বাধ্য থাকবে প্রতিষ্ঠানটি। ভিসা পাওয়ার পরেই কেবল বাকি অর্থ পরিশোধের কথা ছিল।

তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কাজের অগ্রগতি বন্ধ হয়ে যায়। বর্তমানে চুক্তি সম্পাদনের পর প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও ভিসা পাননি ওই যুবক। সম্প্রতি ভুক্তভোগী যোগাযোগ করতে গিয়ে দেখেন, অভিযুক্ত কর্মকর্তার মোবাইল নম্বর বন্ধ এবং সংশ্লিষ্ট অফিসটি গুটিয়ে তিনি আত্মগোপনে চলে গেছেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তির বর্তমান অবস্থান বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য কারো কাছে থাকলে ০১৮৪৫-৩৫৩০৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

এদিকে সিলেটে উচ্চশিক্ষার সুযোগ কিংবা বিদেশে চাকরি দেওয়ার নামে বিভিন্ন ভুঁইফোড় কনসালট্যান্সি ও প্রতারক চক্রের সক্রিয়তা দিন দিন বাড়ছে বলে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। সচেতন মহলের মতে, এসব প্রতারণার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে সাধারণ মানুষকে আর এভাবে নিঃস্ব হতে না হয়।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে