admin
প্রকাশিত: 6:39 AM, July 29, 2026
কানাডা প্রতিনিধি:
কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে সংক্ষিপ্ত সফরে আসা চারজন অতিথি এবং সংগঠনের একজন সদস্য কানাডার স্থায়ী রেসিডেন্সি (পিআর) লাভ করায় এক সুধী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত রবিবার সন্ধ্যায় স্থানীয় খাজানা কুইন রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আদিল হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আমির সাগর ও সহ-সাধারণ সম্পাদক নাহিদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। একই সাথে সদ্য পিআর প্রাপ্তি উপলক্ষে সংগঠনের সদস্য তারেক আহমদকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কান্দিগাও গ্রামের লন্ডন প্রবাসী সায়েস্তা মিয়া, শাহপুর গ্রামের মন্ট্রিল প্রবাসী আব্দুল গফুর পেশকার, ভগতীপুর গ্রামের ব্যাংকার শাহাদাত হোসেন চৌধুরী ও টুকেরগাও গ্রামের ব্যবসায়ী আলী আহমদ।
সংগঠনের পক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাসুম তালুকদার, সহ-সভাপতি শাকের মিয়া এবং সাংগঠনিক সম্পাদক আখলু মিয়া। শুরুতে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন প্রচার সম্পাদক নয়ন আহমদ, জাবেদা মিয়া, খালেদ আহমেদ, সালেখ আহমদ, ফজলুল করিম ফয়েজ ও শফিক আহমদ। উক্ত সংবর্ধনা সভায় কমিউনিটির আরও বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি আদিল হোসেন। সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ ও প্রবাসী কমিউনিটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংবর্ধিত অতিথি আব্দুল গফুর পেশকার। মোনাজাতের মাধ্যমেই অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,
নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,
কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে