admin
প্রকাশিত: 6:53 AM, July 29, 2026
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন, বৃক্ষরোপন কর্মসূচি সহ জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে। এতে দেশে আপামর জনতা অচিরে সুফল ভোগ করতে পারবে। তিনি বলেন, যাঁদের সম্মানে আজকের এই আয়োজন, তাঁরা প্রত্যেকেই নিজেদের অভিজ্ঞতা, প্রজ্ঞা, সততা ও ত্যাগের মাধ্যমে সংগঠনকে সমৃদ্ধ করেছেন। তাঁদের অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎসহ। একটি রাজনৈতিক সংগঠনের শক্তি শুধু নেতৃত্বে নয়, বরং অভিজ্ঞ ও দূরদর্শী উপদেষ্টাদের সঠিক দিকনির্দেশনায় নিহিত থাকে। আপনাদের পরামর্শ, ত্যাগ এবং সাংগঠনিক প্রজ্ঞা আগামী দিনের পথচলায় আমাদের সাহস ও প্রেরণা জোগাবে- এটাই আমাদের প্রত্যাশা।
তিনি গত সোমবার সন্ধ্যায় বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর উদ্যোগে সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় তাঁদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এডভোকেট জালাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আমির হোসেন। সংবর্ধিত অতিথি উপদেষ্টা এডভোকেট আখতার বক্স জাহাঙ্গীর, বক্তব্য রাখেন উপদেষ্টা সালিশী ব্যক্তিত্ব, এলাকার প্রবীন মুরব্বী ছানাউল হক ছানা, ময়নুল হক চৌধুরী, সুজিত কুমার দেব ও আবু সুফিয়ান।
শামীম রেজা ও মারুফ হোসেনের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আউয়াল মেম্বার, সিলেট মহানগর কোতোয়ালী কৃষক দলের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান, মহানগর তাতী দলের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, মহনাগর ছাত্রদলের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ, রেজাউল করিম, সৈয়দ মনসুর আহমদ। উপস্থিত ছিলেন সাবেক ট্রাস্টী নেহার রঞ্জন দাস, আনোয়ার হোসেন, ধরণী কান্ত তালুকদার, রঞ্জন সরকার প্রমুখ।
উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ ছানাউল হক ছানার সহযোগিতায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রুহেল আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন উপদেষ্টা সুজিত কুমার দেব।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,
নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,
কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে