admin

প্রকাশিত: 7:04 AM, July 29, 2026

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু বছরের পর বছর ধরে হচ্ছে না স্থানীয় লক্ষাধিক মানুষের অপেক্ষার অবসান। অবশেষে বহুল প্রত্যাশিত বহরগ্রাম-শিকপুর সেতুটি হতে যাচ্ছে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর হাত ধরে। স্বপ্নের সেই সেতু দ্রুত নির্মাণের লক্ষ্যে গতকাল মঙ্গলবার ব্রিজের স্থানটি পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন এমরান আহমদ চৌধুরী ও ঢাকা থেকে আগত ও স্থানীয় প্রকৌশলীরা। প্রায় দেড় শ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সেতুটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমুড়া ও বহরগ্রামের মধ্যবর্তী স্থানে কুশিয়ারা নদীর উপর ২০২০ সাল থেকে সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। ২০২৪ সালে কাজ শুরু হওয়ারও কথা ছিলো। কিন্তু নানা জটিলতায় স্থানীয় লাখো মানুষের স্বপ্নের সেই সেতু আজও নির্মিত হয়নি। তবে বর্তমান সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী নির্বাচনি ইশতেহারে এই সেতু দ্রুত নির্মাণের প্রতিশ্রুতি ছিলো। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার জোর তৎপরতা চালাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় ঢাকা ও সিলেটের প্রকৌশলীদের নিয়ে মঙ্গলবার দুপুরে ব্রিজ স্থাপনের জায়গা পরিদর্শন এবং বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যালোচনা করেন। এছাড়াও নদীর উভয়পাড়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়রা বলছেন- বহরগ্রাম-শিকপুর সেতু নির্মিত হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। পাশাপাশি সিলেট থেকে বিয়ানীবাজার উপজেলা সদরের দূরত্বও কয়েক কিলোমিটার কমে আসবে। ফলে দুই উপজেলার মানুষের যাতায়াত আরও সহজ এবং সময় সাশ্রয়ী হবে। পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হবেন স্থানীয় বাসিন্দারা।

পরিদর্শনকালে এমপি এমরান আহমদ চৌধুরীর সঙ্গে ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম মওলা, উপ-প্রকল্প পরিচালক হানিফ মোহাম্মদ মুর্শেদী, নির্বাহী প্রকৌশলী মামুন খান, পিসি গার্ডার এক্সপার্ট কাজী আবদুস সামাদ, সিনিয়র ব্রিজ ডিজাইন ইঞ্জিনিয়ার অমল চন্দ্র রায় ও উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কিবরিয়া ইসলাম, বহরগ্রামের হেলাল উদ্দিন ও সাবেক চেয়ারম্যান রুহেল আহমদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপি নেতৃবৃন্দ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে